হোম > জাতীয়

নির্বাচনে এবার ভোটার ১২ কোটি ৭৭ লাখ

স্টাফ রিপোর্টার

ছবি: সংগৃহীত

আসন্ন সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে আসনভিত্তিক ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এতে মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৮৯৫ জন।

বৃহস্পতিবার ইসি প্রকাশিত আসনভিত্তিক প্রার্থী ও ভোটার তালিকা থেকে বিষয়টি জানা গেছে।

তালিকায় বলা হয়েছে, ১২ ফেব্রুয়ারির সংসদ ও গণভোটে ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৮৯৫ জন ভোট দিতে পারবেন। নির্বাচনে পুরুষ ভোটার ছয় কোটি ৪৮ লাখ ২৫ হাজার ১৫১ জন, নারী ভোটার সংখ্যা ছয় কোটি ২৮ লাখ ৮৫ হাজার ৫২৪ জন। আর হিজড়া ভোটার এক হাজার ১২০ জন।

৩০০ আসনের মধ্যে সর্বনিম্ন ভোটার রয়েছে ঝালকাঠি-১ আসনে, দুই লাখ ২৮ হাজার ৪৩১ জন। আর সর্বোচ্চ ভোটার রয়েছে গাজীপুর-২ আসনে আট লাখ চার হাজার ৩৩৩ জন।

সিঙ্গাপুরে বাংলাদেশি যুবকের কারাদণ্ড

ঢাকাসহ ৬ জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন

ঢাকায় তিন দিনব্যাপী ফায়ার, সেফটি অ্যান্ড সিকিউরিটি এক্সপো শুরু

রাজেন্দ্রপুর সেনানিবাসে অর্ডন্যান্স কোরের নবীন সৈনিকদের কুচকাওয়াজ

হজযাত্রীদের সুবিধার্থে বিমান ভাড়া কমিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান : ধর্মমন্ত্রী

দেশীয় সমস্যা সমাধানে গবেষণার বরাদ্দের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে

দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে আপসহীন মাহমুদুর রহমানকে হয়রানি কেন: নাঈম

হাসিনা ইস্যুতে বাংলাদেশ কি ভারতের বিরুদ্ধে আইসিজেতে যাবে, যা বললেন স্পিকার হাফিজ

একাত্তরে বাঙালিদের সহায়তা নয়, পাকিস্তানকে দুর্বল করতেই কাজ করেছে ভারত: স্পিকার হাফিজ

আদানির একটি ইউনিট বন্ধ, বিদ্যুৎ সরবরাহ কমল ৫০০ মেগাওয়াট