হোম > জাতীয়

অ্যাপেন্ডিসাইটিসের ব্যাথায় ভুগছেন উপদেষ্টা ফারুকী, রাতেই অস্ত্রোপচার

স্টাফ রিপোর্টার

হঠাৎ অসুস্থ হয়ে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীর জটিল একটি অস্ত্রোপচার করতে হবে জানিয়েছেন চিকিৎসকেরা। আজ রোববার রাতেই সেটি হতে পারে।

রোববার সন্ধ্যা ৭টায় স্কয়ার হাসপাতালের একজন শীর্ষ কর্মকর্তা আমার দেশকে এ তথ্য নিশ্চিত করেছেন।

ওই কর্মকর্তা বলেন, ‘উপদেষ্টা ফারুকীর চিকিৎসায় একটি বোর্ড গঠন করা হয়। শনিবার বিকেল সাড়ে ৩টায় বোর্ডের সভায় জানানো হয়, উপদেষ্টা অ্যাপেন্ডিসাইটিসের ব্যাথায় ভুগছেন। তার অস্ত্রোপচার জরুরি। এজন্য আজ রাতেই তা হতে পারে।’ এছাড়া উপদেষ্টার আর কোনো জটিলতা নেই বলেও জানান তিনি।

এর আগে গতকাল শনিবার কক্সবাজারে মন্ত্রণালয়ের একটি ওয়ার্কশপে উপস্থিত থাকাকালীন শারীরিকভাবে অসুস্থ পয়ে পড়েন উপদেষ্টা সরয়র ফারুকী। পরে রাত সাড়ে ১০টার দিকে এয়ার অ্যাম্বুলেন্সে করে কক্সবাজার থেকে ঢাকায় আনা হয় তাকে। পরে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকেরা জানান, কাজের অতিরিক্ত চাপে তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন।

ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে, তিন সদস্যের তদন্ত কমিটি

চট্টগ্রাম বন্দরে চীনা নৌবাহিনীর তিন জাহাজ

ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করে বিভেদ সৃষ্টি করা উচিত নয়: আইনমন্ত্রী

প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে: টুকু

আবাসন থেকে আইনি সহায়তা, এক বছরের কার্যক্রম তুলে ধরল ডাকসু

বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, শঙ্কা ঘূর্ণিঝড়ের

মাঝ আকাশে বাংলাদেশ বিমানে যাত্রীদের মারামারি

শাপলা গণহত্যার ছবি সংগ্রহশালায়, ডাকসু নেতাদের প্রশংসায় কওমি নেতারা

নতুন আইনে মামলার তদন্তের ক্ষমতা পেল এপিবিএন

রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে দিতে আইএইএর সহযোগিতা কামনা