হোম > জাতীয়

বাংলাদেশে ‘অন অ্যারাইভাল ভিসা’ আপাতত বন্ধ: পররাষ্ট্র উপদেষ্টা

গাজী শাহনেওয়াজ ও সাইদুর রহমান রুমী

আসন্ন নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশে আপাতত ‘অন অ্যারাইভাল ভিসা’ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার।

বুধবার রাজধানী ঢাকায় এক অনুষ্ঠানে তিনি এই সিদ্ধান্তের কথা জানান।

নির্বাচনের আগে ‘অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে’ সরকার এমন সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।

যেসব দেশের নাগরিকরা বাংলাদেশে এতদিন ‘অন অ্যারাইভাল’ বা আসার পর ভিসা পেয়ে এসেছেন, তাদের উদ্দেশে ইতোমধ্যে একটি বিবৃতিও প্রকাশ করতে দেখা গেছে ওইসব দেশগুলোতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসকে।

এর মধ্যে মালদ্বীপে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের ফেসবুক পেজে বলা হয়েছে, নির্বাচনকে সামনে রেখে আগামী ১৫ জানুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত একমাস বাংলাদেশ ‘অন অ্যারাইভাল ভিসা’ বন্ধ থাকবে। সূত্র: বিবিসি বাংলা

পদ্মা হাসপাতালে অবহেলায় শিশু মৃত্যুর অভিযোগ, যা জানাল স্বাস্থ্য অধিদপ্তর

জজ মিয়া হত্যা মামলায় আরও ৫ জন গ্রেপ্তার

বিদ্যুতে লোপাট: ২,৮৯,৯৪৯ কোটি টাকা ক্যাপাসিটি চার্জ পরিশোধ

কটূক্তির অভিযোগ এনে ডিএজির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রুমিন ফারহানার

ঢাকায় বহিরাগত সন্ত্রাসীদের ঠেকাতে সতর্ক থাকার নির্দেশ ডিএমপি কমিশনারের

বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, ঘূর্ণিঝড়ের শঙ্কা

দেশে আরো একটি সরকারি বিশ্ববিদ্যালয় হচ্ছে

জিন্নাহর ছবি ভেঙে তৈয়ব বললেন, ‘এটা শেখ মুজিব ও ভাসানীর বাংলাদেশ’

মঙ্গলবার থেকে শিল্পে গ্যাসের সরবরাহ আগের অবস্থায় ফিরবে: প্রধানমন্ত্রী

নবম পে-স্কেলের গেজেট কবে, আলোচনায় তিন তারিখ