হোম > জাতীয়

মাহমুদুর রহমানের আহ্বান: শান্ত থাকুন, বিশৃঙ্খলার সুযোগ দেবেন না

আতিকুর রহমান নগরী

ভারতীয় আধিপত্যবাদ বিরোধী লড়াইয়ে আমার তরুণ সাথী শরিফ ওসমান হাদি শাহাদাত বরণ করেছেন। বৃহস্পতিবার রাত ৯টা ৪০ মিনিটের দিকে সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হাদি মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

জুলাইয়ের এই অগ্রনায়কের মৃত্যুর খবর শুনে আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান বলেন, জাতি হিসেবে এ মুহূর্তে আমাদের কর্তব্য মহান আল্লাহতালার কাছে প্রার্থনা করা যেনো তিনি এই শাহাদাত কবুল করেন। হাদির মতো বিপ্লবী পাওয়া একটা জাতির জন্য পরম গর্বের।

সরকারের কাছে আমার দেশ সম্পাদকের দাবি, যথাযোগ্য রাষ্ট্রীয় মর্যাদায় যেনো ওসমান হাদিকে দাফন করা হয়। তার জন্য রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হোক। এতে করে বর্তমান ও ভবিষ্যত প্রজন্ম তার আধিপত্যবাদবিরোধী সংগ্রামের চেতনা থেকে উজ্জীবিত হবে।

মাহমুদুর রহমান বলেন, আমি সারা দেশের আপামর জনসাধারনের কাছে আহবান জানাচ্ছি, সুশৃঙ্খল ভাবে ওসমান হাদির জানাযা এবং দাফনে অংশ গ্রহন করুন। আবেগ নিয়ন্ত্রণ করে আপনারা শান্ত থাকুন। মনে রাখতে হবে, দেশের শত্রুরা বিশৃঙ্খলার সুযোগ গ্রহনের জন্য অপেক্ষা করছে।

আল্লাহ রাব্বুল আল আমিন যেনো শরিফ ওসমান হাদির পরিবার, স্বজন ও সহকর্মীদের ধৈর্য্য ধরার তৌফিক দান করেন।

পাস করলেও পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে অনিশ্চয়তা

ই-রিকশার নিবন্ধন শুরু আজ, ফি ৮-১০ হাজার টাকা

উচ্চশিক্ষায় ফাঁকা থাকবে সাড়ে আট লাখ আসন

ঢাকায় কুশ চাষের গোপন ল্যাব, যুক্তরাষ্ট্রে বসে নিয়ন্ত্রণ করতেন তৌসিফ

তীব্র গরমে বছরে ১,৭৫০ কোটি ডলার ক্ষতি বাংলাদেশের

আবুধাবি থেকে আনা স্বর্ণের ডিম বিক্রি হয়নি, ফেরত নেওয়ার পথে জব্দ

শ্রমিক আন্দোলনের নামে অস্থিরতার নেপথ্যে আওয়ামী লীগ

রাশেদের ‘আমার দেশ’ পত্রিকা ছেঁড়ার ঘটনায় জাতীয় মানবাধিকার পরিষদের নিন্দা

চুক্তি করে উড়োজাহাজ আনতে লাগবে ১০ বছর, এখনই উদ্যোগের তাগিদ পর্যটনমন্ত্রীর

গার্মেন্টসে অস্থিরতায় সীমান্তের ওপার থেকে ইন্ধন জোগানো হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী