হোম > জাতীয়

হাদির পরিবার ও ইনকিলাব মঞ্চের সদস্যদের সঙ্গে আজ সাক্ষাৎ করবেন প্রধান উপদেষ্টা

আতিকুর রহমান নগরী

ফাইল ছবি

ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির পরিবার ও ইনকিলাব মঞ্চের সদস্যদের সঙ্গে আজ সাক্ষাৎ করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। শনিবার সকাল সাড়ে ১০টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তাদের সঙ্গে সাক্ষাৎ করবেন বলে জানা গেছে।

এদিন বেলা ১১টায় বিএনপি, জামায়াত ও এনসিপির সঙ্গে যমুনায় বৈঠকে বসবেন প্রধান উপদেষ্টা।

এদিকে, শুক্রবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপদেষ্টা পরিষদের কয়েকজন সদস্য এবং আইনশৃঙ্খলা ও নিরাপত্তাবাহিনীর গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের নিয়ে একটি জরুরি বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। সন্ধ্যা সাড়ে ৭টায় তাদের যমুনায় ডাকা হয়। এবং তাদের সঙ্গে তিনি সর্বশেষ পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।

এর আগে, শরিফ ওসমান হাদি দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

তিনি হাদির সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে প্রধান উপদেষ্টা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দ্রুত ও ব্যাপক তদন্ত চালিয়ে হামলায় জড়িত সবাইকে শনাক্ত করে আইনের আওতায় আনার কঠোর নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা।

সরকারকে বিতর্কিত করার জন্য কাজ করছে পুলিশ: সংসদে সেলিম ভূঁইয়া

গণমাধ্যম সংস্কার প্রক্রিয়ায় সরকার সহায়ক হিসেবে কাজ করবে: তথ্যমন্ত্রী

জুলাই আহত যোদ্ধাদের কর্মসংস্থান ও মাসিক ভাতার পরিকল্পনা আছে : মুক্তিযুদ্ধ মন্ত্রী

কোনো দলই আমার দায়িত্ব নেয় না: সংসদে রুমিন ফারহানা

সুইস ব্যাংকে এক বছরে বাংলাদেশিদের আমানত বেড়েছে ৪১ শতাংশ

ইউজিসি অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মহিবুল, সম্পাদক দস্তগীর

মাদক কারবারিদের সাথে পুলিশ সদস্যরা সরাসরি জড়িত: সেলিম ভূঁইয়া

সংসদে যারা আছেন, কেউ ঋণ খেলাপি না: স্বরাষ্ট্রমন্ত্রী

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ

সংসদে এত ঋণখেলাপি থাকলে একে ঋণখেলাপিদের সংসদই বলা হবে