হোম > জাতীয়

নতুন পোশাকে পুলিশের পথচলা শুরু

আতিকুর রহমান নগরী

বাংলাদেশ পুলিশ বাহিনীর নতুন পোশাক চালু হয়েছে শনিবার থেকে। তবে প্রাথমিকভাবে পোশাক সরবরাহ করা হচ্ছে সীমিত পরিসরে। পুলিশ বাহিনীর সংস্কার এবং পোশাক পরিবর্তনের দাবি ওঠার পর অন্তর্বর্তী সরকার নতুন পোশাক অনুমোদন করেছে।

প্রথমে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সদস্যদের নতুন পোশাক দেওয়া হচ্ছে। এতে নীল এবং সবুজ রঙের পরিবর্তে নতুন রঙের পোশাক পরিধান করবেন রেঞ্জ এবং মহানগর পুলিশ সদস্যরা।

ঢাকা মহানগর পুলিশের মিডিয়া ও পাবলিক রিলেশন বিভাগের উপকমিশনার তালেবুর রহমান জানান, "আজ থেকে পুলিশের নতুন পোশাক চালু হচ্ছে। তবে এটি ধাপে ধাপে সব সদস্যকে সরবরাহ করা হবে।"

এদিকে, ঢাকা মহানগর পুলিশের মোহাম্মদপুর থানার ওসি কাজী রফিক আহমেদ বলেন, "এখনো পোশাক হাতে পাইনি, তবে অল্প সময়ের মধ্যে তা পাওয়া যাবে।"

পুলিশের পোশাক পরিবর্তনের বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, "পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং এটি র‌্যাব ও আনসারদের জন্যও প্রযোজ্য। তিনটি ভিন্ন পোশাক ডিজাইন সিলেক্ট করা হয়েছে। এটি ধীরে ধীরে বাস্তবায়ন করা হবে, একসাথে সবকিছু করা সম্ভব নয়।"

তিনি আরও বলেন, "পোশাক পরিবর্তনের সঙ্গে সবার মন মানসিকতা পরিবর্তনও করতে হবে।"

এসআর

মতপ্রকাশের অবাধ স্বাধীনতা নিশ্চিত করতে হবে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আ.লীগের ৪৬ নেতাকর্মী গ্রেপ্তার

জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় সহজ শর্তে দ্রুত অর্থায়নের তাগিদ

জলবায়ু সম্মেলনে বাংলাদেশের অভিজ্ঞতা ও ঝুঁকি মোকাবিলায় ইএসডিওর নানামুখী তৎপরতা

ভারত ও আদানির সঙ্গে চুক্তি বাতিল করা যাবে না: জ্বালানি মন্ত্রী

সন্তানদের সাথে কঠোরতা নয়, ভালোবাসা দিয়ে দ্বীনের পথে আনতে হবে

সাব-রেজিস্ট্রি অফিসে হয়রানি-দুর্নীতি বন্ধ করতে হবে: আইনমন্ত্রী

পাড়া-মহল্লায় পরিচ্ছন্নতা কমিটি গঠনে অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের যুক্ত করার নির্দেশ প্রধানমন্ত্রীর

সহকারী উপজেলা শিক্ষা অফিসার অ্যাসোসিয়েশনের নেতৃত্বে সিরাজুল-মাহফুজ

হজের অব্যবহৃত কোটা বাংলাদেশকে দেওয়ার আশ্বাস সৌদি আরবের