হোম > জাতীয়

ঢাকায় পর্দা নামল প্রথম সেনাপ্রধান আন্তর্জাতিক স্কোয়াশের

স্টাফ রিপোর্টার

ঢাকা সেনানিবাসে জাঁকজমকপূর্ণ সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্যদিয়ে শেষ হলো পাঁচ দিনব্যাপী প্রথম সেনাপ্রধান আন্তর্জাতিক স্কোয়াশ। মঙ্গলবার এ প্রতিযোগিতার সমাপ্তি ঘটে। অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান উপস্থিত থেকে টুর্নামেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে এক অফিশিয়াল বিজ্ঞপ্তির মাধ্যমে এ বিষয়টি জানানো হয়েছে।

পুরস্কার বিতরণ শেষে সেনাপ্রধান উপস্থিত সবার উদ্দেশে বক্তব্য দেন। তিনি এ ধরনের প্রতিযোগিতার আয়োজন দেশের ক্রীড়া অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন এবং একই সঙ্গে আয়োজনের জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।

বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়েছে, সেনাপ্রধানের পৃষ্ঠপোষকতায় এবং স্কোয়াশ ফেডারেশনের আয়োজনে গত ২ জানুয়ারি থেকে শুরু হওয়া প্রতিযোগিতায় বাংলাদেশের পাশাপাশি অংশগ্রহণ করছে জাপান, বেলজিয়াম, পাকিস্তান, মালয়েশিয়া, হংকং, কুয়েত, বাহরাইন ও মিসর। ৯টি দেশের মধ্যে বাছাইকৃত ২৪ জন খেলোয়াড় এতে অংশ নেন।

সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ, বাংলাদেশ স্কোয়াশ ফেডারেশনের সভাপতি ও সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার ইন চিফ, এশিয়ান স্কোয়াশ ফেডারেশনের সহসভাপতি, ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, ফেডারেশনের সদস্য এবং দেশি-বিদেশি অন্যান্য বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন।

শাহজালালে এ পর্যন্ত মোট ৩৬৭ ফ্লাইট বাতিল

যুদ্ধ পরিস্থিতিতে অর্থনীতি স্থিতিশীল রাখতে মন্ত্রিসভার কমিটি গঠন

স্বতন্ত্রভাবে নির্বাচিত উপজেলা পরিষদের জনপ্রতিনিধিদের পুনর্বহালের দাবি

আজ সারা দেশে বজ্রবৃষ্টির পূর্বাভাস

বাংলাদেশ কারো অধীনে নয়, চলবে নিজের ইচ্ছায়

সংবাদকর্মীদের ঈদের ছুটি ৫ দিন

আমাদের জন্য আজকের দিনটি অত্যন্ত খুশি ও ইমোশনের

বিআরটিসি বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু

জামিন করাতে ঘুষ চাওয়ার অভিযোগের অভ্যন্তরীণ তদন্ত হবে

আগামী মাসের মধ্যে কৃষক ভাইদের কৃষক কার্ড দিতে সক্ষম হব