হোম > জাতীয়

মানিক মিয়ায় লাখো মানুষের জোহরের নামাজ আদায়

আতিকুর রহমান নগরী

জুলাই বিপ্লবী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির জানাজাস্থলে জোহরের নামাজ আদায় করেছেন লাখ লাখ মানুষ। শনিবার দুপুর সোয়া ১টার দিকে নামাজ শুরু হয়। এর আগে মানিক মিয়া এভিনিউ কানায় কানায় পূর্ণ হয়ে যায়।

হাদির জানাজাকে কেন্দ্র করে গোটা এলাকা কার্যত রূপ নেয় একটি সুরক্ষিত জোনে। শনিবার সকাল থেকেই সংসদ ভবনের দক্ষিণ প্লাজা, মানিক মিয়া এভিনিউ, আগারগাঁও, খামারবাড়ি ও আশপাশের কয়েক কিলোমিটার এলাকাজুড়ে আইনশৃঙ্খলা বাহিনীর সর্বোচ্চ সতর্কতা ও নিয়ন্ত্রণ লক্ষ্য করা যায়।

রাজধানীর কেন্দ্রস্থল মানিক মিয়া এভিনিউ ও জাতীয় সংসদ ভবন এলাকা ছিল সম্পূর্ণ ভিন্ন এক চিত্র। ভোরের পর থেকেই সংসদ ভবনমুখী প্রতিটি সংযোগ সড়কে ধাপে ধাপে নিরাপত্তা জোরদার করা হয়। খামারবাড়ি মোড়, আসাদগেট, বিজয় সরণি, আগারগাঁও, ফার্মগেট সংলগ্ন পয়েন্ট এবং মানিক মিয়া এভিনিউয়ের প্রবেশমুখগুলোতে বসানো হয় অস্থায়ী চেকপোস্ট। এসব চেকপোস্টে মেটাল ডিটেক্টর, হ্যান্ড স্ক্যানার এবং ম্যানুয়াল তল্লাশির মাধ্যমে যাচাই-বাছাই শেষে মানুষজনকে ভেতরে প্রবেশের অনুমতি দেওয়া হয়। অনেক ক্ষেত্রে সন্দেহজনক ব্যাগ ও সামগ্রী আলাদাভাবে পরীক্ষা করা হয়েছে।

অর্থ নয়ছয়ের সুযোগ কম আগ্রহ নেই কর্মকর্তাদের

বিকল্প জ্বালানিতেই মুক্তি দেখছে সরকার ও বেসরকারি খাত

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে আবারো হাসিনা প্রসঙ্গ

আগামীর রাজনীতিতে জ্ঞানের বিকাশ জরুরি: আইনমন্ত্রী

‘শুধু মাধবীর জন্য’ গ্রন্থে বাংলাদেশ ও গণতন্ত্র রক্ষার আকুতি: চিফ হুইপ

শিক্ষা মন্ত্রণালয়কে ইবাদতের মন্ত্রণালয় মনে করি: শিক্ষামন্ত্রী

১৯৭৭ সালের জে-৬ থেকে মাল্টিরোল যুদ্ধবিমান জে-১০সিই, সুবিধা-অসুবিধা কী?

বিএনপির ইতিহাস ও বাংলাদেশের ইতিহাস প্রায় অভিন্ন: স্থানীয় সরকারমন্ত্রী

মরার পরে যে লোক বেশি জ্বালিয়েছেন তার নাম শেখ মুজিব: শাহরিয়ার কবির

সংখ্যালঘু নয়, নাগরিক পরিচয়েই সবাই সমান: স্বরাষ্ট্রমন্ত্রী