হোম > জাতীয়

এশিয়ার ৩ নতুন গন্তব্যে ফ্লাইট শুরু করছে এমিরেটস

স্টাফ রিপোর্টার

বৈশ্বিক নেটওয়ার্ক আরও বিস্তৃত করার লক্ষ্যে এশিয়ার নতুন তিনটি গন্তব্যে ফ্লাইট পরিচালনার করার সিদ্ধান্ত নিয়েছে এমিরেটস এয়ারলাইন। ১ জুলাই ২০২৫ দুবাই থেকে চীনের শেনঝেনে দৈনিক বিরতিহীন ফ্লাইট চলাচল করবে। এছাড়াও ২ জুন ২০২৫ থেকে ভিয়েতনামের ডা-নাং এ সপ্তাহে চারটি এবং ৩ জুন ২০২৫ থেকে কম্বোডিয়ার সিয়েম রিপে তিনটি সাপ্তাহিক ফ্লাইট পরিচালিত হবে। এই ফ্লাইটগুলো ভায়া ব্যাংকক চলাচল করবে।

মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তধ্য জানানো হয়েছে। নতুন গন্তব্যগুলটে ফ্লাইট চালু হলে এশিয়ার ২৪টি গন্তব্যে এমিরেটসের সাপ্তাহিক ফ্লাইটের সংখ্যা ২৬৯টি তে উন্নীতে হবে।

উল্লেখ্য, শেনঝেন চীনের মূল ভূখন্ডে এমিরেটসের চতুর্থ গেটওয়ে, ডা-নাং ভিয়েতনামের তৃতীয় এবং সিয়েম রীপ কম্বোডিয়ায় দ্বিতীয়।

২০০২ সালে সাংহাইয়ে ফ্লাইট শুরুর মাধ্যমে এমিরেটস প্রথম এয়ারলাইন হিসেবে মধ্যপ্রাচ্যের সঙ্গে চীনের মুল ভূখন্ডকে সরাসরি ফ্লাইটের মাধ্যমে যুক্ত করে। বর্তমানে এয়ারলাইনটি বেইজিং, সাংহাই এবং গুয়াংজুতে নিয়মিতভাবে ফ্লাইট পরিচালনা করছে। এমিরেটস প্রতি সপ্তাহে চীনের মূল ভূখন্ড থেকে দুই হাজার টন কার্গো পরিবহণ করে থাকে।

ডা-নাং, ভিয়েতনামে এমিরেটসের তৃতীয় গন্তব্য। বর্তমানে হ্যানয় এবং হো চি মিন সিটিতে নিয়মিত চলাচল করছে এয়ারলাইনটি। প্রতি সপ্তাহের সোম, বুধ, শুক্র ও রবিবার ভায়া ব্যাংকক ফ্লাইটটি পরিচালিত হবে। অন্যদিকে, কম্বোডিয়ার সিয়েম রিপে প্রতি মঙ্গল, বৃহস্পতি ও শনিবার ভায়া ব্যাংকক ফ্লাইট পরিচালনা করা হবে।

এমিরেটসের ২৪টি কোডশেয়ার এবং ইন্টারলাইন পার্টনার চুক্তির অধীনে ভায়া শেনঝেন, ডা-নাং, সিয়েম রিপ অথবা ব্যাংকক যাত্রীরা বিভিন্ন গন্তব্যে সুবিধাজনকভাবে ভ্রমণ সুবিধা পাবেন।

সার্ককে সক্রিয় করতে চায় বাংলাদেশ

গণতন্ত্রে সমালোচনা শোনার ও অন্যের মত গ্রহণের মানসিকতা থাকতে হবে: আইনমন্ত্রী

ঢাকায় ভুটানের প্রধানমন্ত্রীর যাত্রাবিরতি

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

এআই’র অপব্যবহার রোধে উদ্যোগ নেবে সরকার

সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

৮০ বছর বয়স পর্যন্ত পেনশন পাবেন নমিনি

ক্রসফায়ারের নামে ৪৫০০ মানুষকে হত্যা করেছে আ.লীগ

সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়ার প্রতিশ্রুতি দেবেন প্রধানমন্ত্রী