হোম > জাতীয়

অমর একুশে বইমেলা উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা

স্টাফ রিপোর্টার

বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যান প্রাঙ্গণে মাসব্যাপী অমর একুশে বইমেলার উদ্বোধন করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শনিবার বিকাল ৩টায় বাংলা একাডেমি প্রাঙ্গণের অনুষ্ঠানে বইমেলার উদ্বোধন করেন তিনি। এবারের বইমেলার প্রতিপাদ্য বিষয় ‘জুলাই গণঅভ্যুত্থান: নতুন বাংলাদেশ নির্মাণ’।

বৃহস্পতিবার অমর একুশে বইমেলা কমিটির সদস্য সচিব ড.সরকার আমিন এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, বইমেলায় ৭০৮টি স্টল স্থান পাচ্ছে। এর মধ্যে ৯৯টি বাংলা একাডেমি প্রাঙ্গণে আর ৬০৯টি সোহরাওয়ার্দী উদ্যানে নির্মাণ করা হবে। গত বছর বইমেলায় ৬৩৫টি প্রতিষ্ঠানকে মোট ৯৩৭টি স্টল বরাদ্দ দেয়া হয়েছিল।

এবার বইমেলায় বাংলা একাডেমি প্রাঙ্গণে ৩৭টি এবং সোহরাওয়ার্দী উদ্যানে ৩৬টি প্যাভিলিয়ন থাকছে। সোহরাওয়ার্দী উদ্যানের উন্মুক্ত মঞ্চের কাছে গাছের নীচে লিটল ম্যাগাজিন কর্নারে ১৩০টি থাকছে। বইমেলার বহির্গমন গেটটি মেট্রোরেল স্টেশনের কাছাকাছি হওয়ায় মন্দিরের গেটের কাছাকাছি সরানো হয়েছে। মেলায় প্রবেশ ও বের হওয়ার জন্য চারটি পয়েন্ট রাখা হয়েছে। সেগুলো হলো— ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি, দোয়েল চত্বর, এমআরটি বেসিং প্ল্যান্ট ও ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স সংলগ্ন।

বইমেলা প্রতি কর্মদিবসে সকলের জন্য বিকাল ৩টা থেকে রাত ৯টা এবং সরকারি ছুটির দিনে সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত উন্মুক্ত থাকবে। দুপুরের খাবার ও নামাজের জন্য এক ঘণ্টা বিরতি থাকবে। ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে মেলা সকাল ৮টা থেকে শুরু হয়ে রাত ৯টা পর্যন্ত চলবে।

এ ছাড়া ৮ ও ১৫ ফেব্রুয়ারি ছাড়া শুক্র ও শনিবার বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলবে বিশেষ ‘শিশু প্রহর’। প্রতিবছরের মতো এবারও মেলার কার্যক্রমের অংশ হিসেবে শিশু-কিশোরদের জন্য শিল্পাচার্য, আবৃত্তি ও সংগীত প্রতিযোগিতাসহ বিভিন্ন বিনোদনমূলক কার্যক্রমের আয়োজন করা হবে।

পূর্ববর্তী ঐতিহ্য অনুসরণ করে, ২০২৪ সাল থেকে বেশ কয়েকটি গুণগত মানসম্পন্ন প্রকাশনার জন্য চিত্তরঞ্জন সাহা স্মৃতি পুরস্কার, শৈল্পিক উৎকর্ষতায় মুনির চৌধুরী স্মৃতি পুরস্কার, শিশু সাহিত্যে রোকনুজ্জামান খান দাদাভাই স্মৃতি পুরস্কার ও নান্দনিক স্টল ডিজাইনের জন্য কাইয়ুম চৌধুরী স্মৃতি পুরস্কার।

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে তার অধীনস্ত দায়িত্ব বণ্টন

ঈদ যাত্রায় দু-একটি পরিবহন নির্ধারিত ভাড়ার চেয়েও কম নিচ্ছে

এক মাসে সব প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করবে এমন সরকার পৃথিবীর ইতিহাসে নেই

জনগুরুত্ব বিবেচনা করে প্রকল্প বাস্তবায়ন করবে সরকার: সেতুমন্ত্রী

উপনির্বাচনে প্রার্থীদের খরচের সীমা জানাল ইসি

৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা যেসব অঞ্চলে

মধ্যপ্রাচ্যে প্রবাসীদের নিরাপত্তায় কাজ করছে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ঐকমত্য কমিশনে গণভোটের রায় মানবে বলেছিল বিএনপি

আপত্তিকর ভিডিও ভাইরাল: হাতিয়ার সেই ইউএনওকে ওএসডি

ঈদে ৬ দিন মহাসড়কে যেসব যান চলাচল বন্ধ থাকবে