হোম > জাতীয়

জুলাই মঞ্চে বেলুন থেকে আগুন, ড্রোন দিয়ে নিয়ন্ত্রণ

স্টাফ রিপোর্টার

মানিক মিয়া এভিনিউয়ে আয়োজিত ‘জুলাই অভ্যুত্থান উদযাপন অনুষ্ঠান’- চলাকালে হঠাৎ করে বৈদ্যুতিক তারে আগুন ধরে যায় বেলুন বিস্ফোরণের ফলে। তবে তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসের হস্তক্ষেপে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ঘটনাটি ঘটে দুপুর সোয়া ২টার দিকে। যখন উৎসবমুখর পরিবেশে শত শত বেলুন আকাশে উড়ানো হচ্ছিল। একটি গ্যাসভর্তি বেলুন মঞ্চের সামনের এলইডির সাথে যুক্ত বৈদ্যুতিক তারে গিয়ে আটকে গেলে স্ফুলিঙ্গ থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে তার বরাবর।

অগ্নিকাণ্ডের খবর পেয়েই দায়িত্বে থাকা ফায়ার সার্ভিস ইউনিট দ্রুত পদক্ষেপ নেয়। বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত ড্রোন-অপারেটর দল ড্রোনের মাধ্যমে আগুনের উৎস চিহ্নিত করে নিখুঁতভাবে আগুন নিভিয়ে ফেলে। পুরো অভিযানটি চলে মাত্র কয়েক মিনিট, এবং এর ফলে অনুষ্ঠানস্থলে থাকা কেউ হতাহত হয়নি।

এই ঘটনার পর নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। বাড়ানো হয়েছে বৈদ্যুতিক তত্ত্বাবধান এবং বেলুন ব্যবহারে সতর্কতা।

উল্লেখ্য, অনুষ্ঠানস্থলে হাজারো মানুষ উপস্থিত আছেন। ফায়ার সার্ভিসের দক্ষতায় বড় ধরনের বিপর্যয় এড়ানো সম্ভব হওয়ায় উপস্থিত দর্শনার্থীদের মাঝে স্বস্তি ফিরে আসে।

সৈয়দপুর বিমানবন্দরে ফ্রি ওয়াই-ফাই সেবার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

পবিত্র লাইলাতুল কদর উপলক্ষ্যে বায়তুল মোকাররমে আলোচনা সভা অনুষ্ঠিত

সিটি ও জেলা পরিষদ কি বিএনপি নেতাদের পুনর্বাসন কেন্দ্রে পরিণত হলো

ঈদযাত্রায় স্বস্তি দিতে তিন জাহাজ উদ্বোধন

ঈদযাত্রায় বড় কোনো চ্যালেঞ্জ নেই, সেবা নিশ্চিতে নির্দেশ দেওয়া হয়েছে

মাতুয়াইলের ল্যান্ডফিলকে দৃষ্টিনন্দন ইকো পার্ক করার ঘোষণা

দেশের রিজার্ভ কত বিলিয়ন ডলার, জানালো কেন্দ্রীয় ব্যাংক

পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: প্রধানমন্ত্রী

পুলিশের ২১ কর্মকর্তাকে বদলি

জবির নতুন উপাচার্য অধ্যাপক ড. রইছ উদ্দীন