হোম > জাতীয়

ওয়াসার নতুন এমডি হলেন ডিএসসিসি প্রশাসক শাহজাহান মিয়া

বিশেষ প্রতিনিধি

ঢাকা ওয়াসার নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে দায়িত্ব পেয়েছেন স্থানীয় সরকার বিভাগের উন্নয়ন অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. শাহজাহান মিয়া। তিনি বর্তমানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছেন।

রোববার বিকালে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। ওয়াসার নতুন ব্যবস্থাপনা পরিচালক মো. শাহজাহান মিয়া বলেন, ‘দায়িত্ব যেহেতু পেয়েছি, এবার কাজ শুরু করব। দায়িত্ব পেলে তো অবহেলা করার সুযোগ নেই। সেই দায়িত্ব যেখানেই হোক।’

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপসচিব মো. আকবর হোসেন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে শাহজাহান মিয়াকে পূর্বের অতিরিক্ত দায়িত্ব ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসকের পাশাপাশি ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালকের অতিরিক্ত দায়িত্বের বিষয় উল্লেখ করা হয়।

যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে বলে প্রজ্ঞাপনে বলা হয়।

৫২ বছরে দেশে আবাদি জমি কমেছে ৩০ শতাংশ

গণমাধ্যম কখনো সরকারের শত্রু বা প্রতিপক্ষ নয়: কাদের গনি

অডিও ভাইরাল হওয়া ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল গ্রেপ্তার

রাজাকার ও ফ্যাসিবাদের দোসররা ভারতের সঙ্গে হাত মিলিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

ওসমানীনগরে দুই সড়কের কাজ ফেলে উধাও ঠিকাদার, দুর্ভোগে মানুষ

রুহুল আমিন গাজী স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় কাজ করে নিপীড়িত হন: রিজভী

স্বাস্থ্যখাতের সংস্কার-উন্নয়নে চিকিৎসক নেতৃবৃন্দকে এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির

৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, পদ ৫০০০

তিনবার চিঠি পাঠিয়েও প্রধানমন্ত্রীর সাক্ষাৎ পায়নি জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন

৫২ সহকারী কমিশনারকে ভূমি মন্ত্রণালয়ে ন্যস্ত