হোম > জাতীয়

নিরাপত্তা জোনে ‘হিন্দু চরমপন্থিরা’ কেনো, দিল্লিকে প্রশ্ন ঢাকার

দিল্লির বিবৃতি প্রত্যাখ্যান করে পররাষ্ট্র উপদেষ্টা

স্টাফ রিপোর্টার

ভারতের দিল্লিতে শনিবার রাতে কূটনৈতিক এলাকায় নিরাপত্তা বেস্টনি ভেদ করে বাংলাদেশ হাইকমিশনের সামনে গিয়ে বিক্ষোভ করেছে 'হিন্দু চরমপন্থীদের' একটি দল।

এ সময় হাইকমিশনারকে হুমকি দেয়ার ঘটনা ঘটেছে বলে জানিয়ে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন অভিযোগ করেছেন যে, ভারতের পক্ষ থেকে যথাযথ নিরাপত্তা নিশ্চিত করা হয়নি।

যদিও ভারতের এ বক্তব্য গ্রহণ করেননি তৌহিদ হোসেন। এক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেছেন, “আমাদের মিশন কূটনৈতিক এলাকার অনেকটা ভেতরে। হিন্দু চরমপন্থিদের ২৫ জনের একটি দল এতদূর পর্যন্ত আসতে পারবে কেনো। তার মানে তাদের আসতে দেওয়া হয়েছে”।

তৌহিদ হোসেন বলেন, একজন বাংলাদেশি নাগরিক নৃশংসভাবে খুন হয়েছেন। এর সঙ্গে মাইনরিটিজের (সংখ্যালঘু) নিরাপত্তাকে একসাথে করে ফেলার মানে হয় না। যাকে হত্যা করা হয়েছে, তিনি বাংলাদেশের নাগরিক এবং বাংলাদেশ অবিলম্বে এ ব্যাপারে অ্যাকশন (ব্যবস্থা) নিয়েছে। বেশ কয়েকজনকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু যেভাবে এটিকে উপস্থাপন করা হয়েছে এটি গ্রহণযোগ্য না। আমরা মনে করি নিরাপত্তার স্বাভাবিক যে নিয়ম আছে, সেখানে তা ঠিকমতো পালন হয়নি। তবে মিশনের নিরাপত্তার বিষয়টি তারা দেখার কথা জানিয়েছে, আমরা সেটি নোট করেছি।

এর আগে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, একদল যুবক বাংলাদেশ হাইকমিশনের সামনে বাংলাদেশের ময়মনসিংহে দিপু চন্দ্র দাসের ঘটনার প্রতিবাদ করে শ্লোগান দিয়েছে, কিন্তু বেস্টনি ভেদ করা বা নিরাপত্তা পরিস্থিতি তৈরির কোনো চেষ্টা ছিলো না।

পদ্মা হাসপাতালে অবহেলায় শিশু মৃত্যুর অভিযোগ, যা জানাল স্বাস্থ্য অধিদপ্তর

জজ মিয়া হত্যা মামলায় আরও ৫ জন গ্রেপ্তার

বিদ্যুতে লোপাট: ২,৮৯,৯৪৯ কোটি টাকা ক্যাপাসিটি চার্জ পরিশোধ

কটূক্তির অভিযোগ এনে ডিএজির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রুমিন ফারহানার

ঢাকায় বহিরাগত সন্ত্রাসীদের ঠেকাতে সতর্ক থাকার নির্দেশ ডিএমপি কমিশনারের

বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, ঘূর্ণিঝড়ের শঙ্কা

দেশে আরো একটি সরকারি বিশ্ববিদ্যালয় হচ্ছে

জিন্নাহর ছবি ভেঙে তৈয়ব বললেন, ‘এটা শেখ মুজিব ও ভাসানীর বাংলাদেশ’

মঙ্গলবার থেকে শিল্পে গ্যাসের সরবরাহ আগের অবস্থায় ফিরবে: প্রধানমন্ত্রী

নবম পে-স্কেলের গেজেট কবে, আলোচনায় তিন তারিখ