হোম > জাতীয়

‘ইসলামে নারীর অধিকার’ নিয়ে বাংলাদেশ-তুরস্কের যৌথ সম্মেলন

আতিকুর রহমান নগরী

আগামী বছরের শুরুর দিকে ইসলামে নারীর অধিকার নিয়ে বৈশ্বিক সম্মেলনের আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ ও তুরস্ক। বছরের শুরুতে অনুষ্ঠিত এই সম্মেলনে অংশ নেবেন শীর্ষস্থানীয় মুসলিম আলেম, গবেষক ও নীতিনির্ধারকরা।

নারীর অধিকার ও অগ্রগতিতে দৃষ্টান্ত স্থাপনকারী দেশগুলোর অভিজ্ঞতা তুলে ধরা হবে সম্মেলনে।

স্থানীয় সময় সোমবার নিউ ইয়র্কে বাংলাদেশের মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ ও তুরস্কের সমাজকল্যাণমন্ত্রী মাহিনুর ওজদেমির গোকতার মধ্যে বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়।

বৈঠকে দুই দেশ সেবামূলক অর্থনীতি, সামাজিক সেবাখাত, প্রযুক্তিগত ও সাংস্কৃতিক বিনিময় জোরদার করার বিষয়ে সম্মত হয়।

তুরস্কের সহায়তায় পেশাদার নারী পরিচর্যাকর্মী গড়ে তুলতে প্রশিক্ষণ ও সক্ষমতা বৃদ্ধিমূলক কর্মসূচি নেওয়ার ঘোষণাও দেওয়া হয়।

উভয় দেশই নারীর প্রতি বৈষম্য বিলোপ সনদ (সিডও) অনুমোদন করেছে।

বৈঠকে মুসলিম সমাজে নারীর অভিজ্ঞতা, চ্যালেঞ্জ ও অর্জন শেয়ার করার বিষয়েও মতৈক্যে পৌঁছে দুই পক্ষ।

পদ্মা হাসপাতালে অবহেলায় শিশু মৃত্যুর অভিযোগ, যা জানাল স্বাস্থ্য অধিদপ্তর

জজ মিয়া হত্যা মামলায় আরও ৫ জন গ্রেপ্তার

বিদ্যুতে লোপাট: ২,৮৯,৯৪৯ কোটি টাকা ক্যাপাসিটি চার্জ পরিশোধ

কটূক্তির অভিযোগ এনে ডিএজির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রুমিন ফারহানার

ঢাকায় বহিরাগত সন্ত্রাসীদের ঠেকাতে সতর্ক থাকার নির্দেশ ডিএমপি কমিশনারের

বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, ঘূর্ণিঝড়ের শঙ্কা

দেশে আরো একটি সরকারি বিশ্ববিদ্যালয় হচ্ছে

জিন্নাহর ছবি ভেঙে তৈয়ব বললেন, ‘এটা শেখ মুজিব ও ভাসানীর বাংলাদেশ’

মঙ্গলবার থেকে শিল্পে গ্যাসের সরবরাহ আগের অবস্থায় ফিরবে: প্রধানমন্ত্রী

নবম পে-স্কেলের গেজেট কবে, আলোচনায় তিন তারিখ