হোম > জাতীয়

আপনি ১৭ বছর দেশে ছিলেন না, জানেন না এখানে কী হয়েছে

তারেক রহমানের উদ্দেশে মাহমুদুর রহমান

গাজী শাহনেওয়াজ ও সাইদুর রহমান রুমী

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে উদ্দেশ্য করে আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান বলেছেন, তারেক রহমান, আপনি ১৭ বছর দেশে ছিলেন না। আপনি জানেন না এখানে কী হয়েছে।

শনিবার (১০ জানুয়ারি) রাজধানীর বনানীর একটি হোটেলে বিএনপির উদ্যোগে সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিকদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় ও শুভেচ্ছা অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

মাহমুদুর রহমান তার বক্তব্যে শেখ মুজিবুর রহমানের প্রসঙ্গ টেনে বলেন, শেখ মুজিবুর রহমান মুক্তিযুদ্ধের সাথে জড়িত ছিলেন না। তিনি জানতেন না মুক্তিযুদ্ধ কিভাবে হয়েছে এবং তিনি ফিরে এসেও জানার চেষ্টা করেননি। তাকে আওয়ামী লীগের লোকজন যা বলেছে এবং ভারতীয় পক্ষ যা বলেছে সেটাকেই তিনি ধরে নিয়েছিলেন। ভেবেছিলেন এটাই মুক্তিযুদ্ধের ইতিহাস। এই জন্যই তিনি ব্যর্থ হয়েছিলেন।

তারেক রহমানকে সতর্ক করে তিনি আরো বলেন, তারেক রহমান, আপনি ১৭ বছর দেশে ছিলেন না। আপনি জানেন না এখানে কী হয়েছে। আপনার লোকজন আপনাকে যা বলেছে সেটাই আপনি শুনেছেন। এখন মিডিয়ার নতুন বন্ধুরা আপনাকে যেটা বলছে সেটাই আপনি শুনছেন।

তিনি আরো বলেন, আপনি মনে করছেন এটাই বাংলাদেশের ১৭ বছরের ইতিহাস। বাংলাদেশের ১৭ বছরের ইতিহাস এটা না। সেই ইতিহাস আমি বর্ণনা করব। ভবিষ্যতে যদি আপনি এরকম কোনো অনুষ্ঠানের আয়োজন করেন সেখানে।

প্রতিটি অসচ্ছল পরিবারে সচ্ছলতা আনা আমাদের দায়িত্ব

মোটরসাইকেলে সর্বোচ্চ ৫ লিটার তেল নেওয়া যাবে: বিপিসি

শিক্ষার উন্নয়নে যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করা হবে: শিক্ষামন্ত্রী

ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

২৪ ঘণ্টার ব্যবধানে বাড়ল স্বর্ণের দাম

ফ্যামিলি কার্ডের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

ভারত থেকে আসছে ৫ হাজার টন ডিজেল

জেবেল আলি বন্দরে আটকে আছে ‘বাংলার জয়যাত্রা’, অন্যগুলো নিরাপদে

সেই ইফতেখার চৌধুরী এখন জামায়াতের ‘পরামর্শক’

আজ ফ্যামিলি কার্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী