হোম > জাতীয়

গণশুনানিতে গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব প্রত্যাখ্যান

বিশেষ প্রতিনিধি

গ্যাসের দাম না বাড়িয়ে লুটপাট বন্ধের দাবি করেছেন ভোক্তারা। তাদের দাবি, জ্বালানি খাতে বিগত সরকারের সীমাহীন লুটপাটের তদন্ত ও বিচার না করে নতুন করে গ্যাসের দাম বাড়ানোর ষড়যন্ত্র হচ্ছে। দেশের শিল্প কারখানা ধ্বংসের চক্রান্ত শুরু হয়েছে।

বুধবার রাজধানীর বিয়াম মিলনায়তনে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন আয়োজিত গণশুনানিতে ভোক্তারা এসব দাবি করেন।

গ্যাস বিতরণকারী প্রতিষ্ঠানগুলো গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব করেছে। এ প্রস্তাবের ওপর গণশুনানির আয়োজন করা হয়।

শুনানিতে বিভিন্ন ব্যবসায়ী গ্রুপের প্রতিনিধি, ভোক্তা, আইনজীবী, জ্বালানি বিশেষজ্ঞ ও ছাত্র প্রতিনিধিরা মতামত তুলে ধরেন।

সবাই বর্তমান অবস্থায় গ্যাসের দাম না বাড়িয়ে লুটপাট বন্ধের দাবি জানান। তারা বলেন, গ্যাসের দাম বাড়ানো হলে নতুন শিল্প কারখানা তো গড়ে উঠবেই না বরং চালু কারখানাগুলো বন্ধ হয়েছে। আর এটাই চায় ষড়যন্ত্রকারীরা।

রোহিঙ্গাদের প্রত্যাবাসনে চীনের সহায়তা চাইলেন মির্জা ফখরুল

চট্টগ্রাম সিটি কলেজে হামলার প্রসঙ্গ সংসদে, তদন্ত শেষে ৩০০ বিধিতে বিবৃতির ইঙ্গিত স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশি জাহাজকে হরমুজ প্রণালি পার হতে দিচ্ছে না কেন ইরান

যশোরে কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জোর দাবি এমপি ফরিদের

তাপপ্রবাহের তীব্রতা বাড়া নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অধিদপ্তর

বিএনপি এমপির বক্তব্য এক্সপাঞ্জ

আরো ১৬৯৮ কোটি টাকার জ্বালানি তেল কিনছে সরকার

মনসুর আলী মেডিকেলের নতুন নাম সিরাজগঞ্জ মেডিকেল কলেজ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন সংরক্ষিত নারী এমপিরা

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নতুন সচিব সাখাওয়াৎ হোসেন