হোম > জাতীয়

নির্বাচন নিয়ে কোন শঙ্কা নেই, ১২ ফেব্রুয়ারি নির্বাচন হবেই: অর্থ উপদেষ্টা

জেলা প্রতিনিধি, ফেনী

ছবি: আমার দেশ।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে শঙ্কা নেই, ভোট হবেই। কোনো কিছুই নির্বাচন আটকাতে পারবে না এমন মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের অর্থ এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে ফেনী পৌরসভা প্রাঙ্গণে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধ করার কর্মসূচি ও ভোটের গাড়ির প্রচারণার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এসময় উচ্চ আদালতে রিট করে শাকসু নির্বাচন স্থগিত আদেশ প্রসঙ্গ টেনে জাতীয় নির্বাচনেও ভোট বন্ধের শঙ্কা আছে কিনা? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই। ১২ ফেব্রুয়ারি নির্বাচন হবেই। কোনো কিছুই নির্বাচনের জন্য বাধা হবে না।

এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মনিরা হক। জেলা শিল্পকলা কর্মকর্তা সুদীপ্তা চক্রবর্তীর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. আবদুর রহমান খান।

এর আগে, জেলা প্রশাসকের কার্যালয়ে ফেনীর বিভিন্ন সরকারি দপ্তর এবং শ্রেণি পেশার লোকজনের অংশগ্রহণে হ্যাঁ ভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধ করার উদ্দেশে মতবিনিময় সভায় অর্থ উপদেষ্টা প্রধান অতিথির বক্তব্য দেন।

বিল্ডিং কোড মানতে টাস্কফোর্স গঠনের নির্দেশ প্রধানমন্ত্রীর

বিচারপতি নিয়োগের ক্ষমতা ফের যাচ্ছে সরকারের হাতে

শান্তিরক্ষায় অবদানের জন্য জর্জিয়া অঙ্গরাজ্য হতে সম্মাননা পেল বাংলাদেশ

আরো ১৭ লাখ টন জ্বালানি তেল আমদানির সিদ্ধান্ত

সরকারি-বেসরকারি অফিসের নতুন সময়সূচি নির্ধারণ

অবৈধভাবে পাচারকালে ৪৯৫ বস্তা সিমেন্টসহ ট্রলার জব্দ

৬ কোটি ৬২ লাখ টাকার ডায়মন্ড ও বিদেশি মুদ্রাসহ ভারতীয় নাগরিক আটক

ডেপুটি স্পিকারকে প্রধান করে সংসদের লাইব্রেরি কমিটি গঠন

হামের প্রাদুর্ভাব: ১৮ দিনে হাসপাতালে ৩৭০৯ শিশু, মৃত্যু ১৩

সব অধ্যাদেশ ছাপাতে কত খরচ, সংসদে জানালেন আইনমন্ত্রী