হোম > জাতীয়

আহতদের দেখতে বার্ন ইনস্টিটিউটে ব্রিটিশ হাই কমিশনার

মাইলস্টোন ট্রাজেডি

স্টাফ রিপোর্টার

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বিমান বাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তে ঘটনায় চিকিৎসাধীন আহতদের দেখতে জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে গেছেন ব্রিটিশ হাই কমিশনার সারাহ কুক।

তার সঙ্গে ছিলেন আরো ৮ জন প্রতিনিধি। সোমবার দুপুর আড়াইটার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আসেন তারা।

সেখানে আহতদের চিকিৎসার খোঁজখবর নিয়ে সাড়ে তিনটার দিকে তারা চলে যান। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. মো. নাসির উদ্দিন এ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের যুদ্ধ-বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় আহতদের দেখতে ব্রিটিশ হাইকমিশনারসহ নয়জনের একটি বিশেষ টিম এখানে এসেছেন। দগ্ধদের বিষয়ে উন্নতির চিকিৎসার ব্যাপারে আলোচনা হয়।

তিনি বলেন, দুর্ঘটনায় চিকিৎসাধীন রোগী নিয়ে গত সপ্তাহে ব্রিটিশ মেডিকেল টিম আমাদের সঙ্গে কাজ করেছে। চিকিৎসাধীন রোগীদের চিকিৎসার ব্যাপারে কোনো প্রকার অবহেলা হচ্ছে না। সার্বক্ষণিক চিকিৎসকরা তাদের খোঁজ খবর রাখছেন।

সরকারি চাকুরেদের সুযোগ সুবিধায় বড় পরিবর্তন

পদ্মা হাসপাতালে অবহেলায় শিশু মৃত্যুর অভিযোগ, যা জানাল স্বাস্থ্য অধিদপ্তর

জজ মিয়া হত্যা মামলায় আরও ৫ জন গ্রেপ্তার

বিদ্যুতে লোপাট: ২,৮৯,৯৪৯ কোটি টাকা ক্যাপাসিটি চার্জ পরিশোধ

কটূক্তির অভিযোগ এনে ডিএজির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রুমিন ফারহানার

ঢাকায় বহিরাগত সন্ত্রাসীদের ঠেকাতে সতর্ক থাকার নির্দেশ ডিএমপি কমিশনারের

বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, ঘূর্ণিঝড়ের শঙ্কা

দেশে আরো একটি সরকারি বিশ্ববিদ্যালয় হচ্ছে

জিন্নাহর ছবি ভেঙে তৈয়ব বললেন, ‘এটা শেখ মুজিব ও ভাসানীর বাংলাদেশ’

মঙ্গলবার থেকে শিল্পে গ্যাসের সরবরাহ আগের অবস্থায় ফিরবে: প্রধানমন্ত্রী