হোম > জাতীয়

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করলেন প্রধান বিচারপতি

বিশেষ প্রতিনিধি

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। রোববার বিকেল পাঁচটা থেকে আধাঘন্টার মতো এ বৈঠক হয় বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার কার্যালয়ের এক কর্মকর্তা।

জানা গেছে, আজ বিকেল পাঁচটার কিছু সময় আগে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সরকারি বাসভবন যমুনায় প্রবেশ করেন। সাক্ষাত শেষে সাড়ে পাঁচটার দিকে প্রধান বিচারপতি যমুনা থেকে বের হন।

এদিকে প্রথম দফার বৈঠকে অংশ নিতে যাওয়া নেতারা যমুনায় প্রবেশ করেছেন। জানা গেছে, প্রথম দফায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবেন কর্নেল (অব.) অলি আহমেদ, মাহমুদুর রহমান মান্না, সাইফুল হক, জোনায়েদ সাকি, হাসনাত কাইয়ুম, মুজিবর রহমান মঞ্জু, মুজাহিদুল ইসলাম সেলিম, খালেকুজ্জামান ভূঁইয়া, টিপু বিশ্বাস, শেখ রফিকুল ইসলাম বাবলু ও শহীদ উদ্দিন মাহমুদ স্বপন।

সন্ধ্যা ৬টায় দ্বিতীয় দফার বৈঠকে অংশ নেবেন মাওলানা সাদিকুর রহমান, মাওলানা রেজাউল করিম, মাওলানা মামুনুল হক, মাওলানা আহমেদ আব্দুল কাদের, মাওলানা আজিজুল হক ইসলামাবাদি, মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, নুরুল হক নূর, মাওলানা মুসা বিন ইজহার ও মুফতি মাওলানা শাখাওয়াত হোসাইন রাযি।

ফল উৎসব সংস্কৃতির একটি অংশ: তথ্যমন্ত্রী

আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সতর্ক অবস্থানে পুলিশ

দেশে ফিরেছেন ৬০ হাজার ৫৮৮ হাজি

পুলিশের মাঠ পর্যায়ে অজানা ভীতি

বিচিত্র নামের দেশি-বিদেশি ফলের সমারোহ

আইনশৃঙ্খলার অবনতিতে উদ্বেগ বাড়ছে জনমনে

প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

জ্ঞানভিত্তিক সমাজ গঠনে নিরলস কাজ করছেন জুবাইদা রহমান

জুয়া প্রতিরোধ আইনের খসড়া নীতিগত অনুমোদন