হোম > জাতীয়

শ্রমিকদের অবদানেই দেশ এগিয়ে চলছে: প্রাণিসম্পদ উপদেষ্টা

বিশেষ প্রতিনিধি

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, শ্রমিকরাই এদেশের মূল চালিকাশক্তি। আপনাদের অবদানেই দেশ এগিয়ে যাচ্ছে, আপনারাই বৈদেশিক মুদ্রা উপার্জনের অন্যতম মাধ্যম। দেশের অর্থনীতিকে আপনারাই সচল রেখেছেন।

শনিবার সাভারের গেন্ডা বাসস্ট্যান্ড সংলগ্ন বালুর মাঠে শ্রমিক সমাবেশে তিনি এসব কথা বলেন।

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকার শ্রমিকদের ন্যায্য মজুরি প্রদানের জন্য কাজ করে যাচ্ছে । শ্রম আইনে শ্রমিকদের যেসকল অধিকার নিশ্চিত করা হয়েছে, সরকার তা বাস্তবায়নের নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছে।

শহীদ পরিবার প্রসঙ্গে উপদেষ্টা বলেন, সরকার পরিবর্তনের ফলে শহীদ পরিবার কিছুটা আশার আলো দেখলেও তাদের হৃদয়ের কান্না এখনো থামেনি। এই পরিবারগুলোর পাশে থেকে তাদের দুঃখ-দুর্দশা লাঘব করা আমাদের সকলের দায়িত্ব।

মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল পরীক্ষার ফি ৮ হাজার টাকা নির্ধারণ

রেজিস্ট্রেশনের আওতায় আসছে বিদেশি শ্রমিক

তাহসিফের মৃত্যুর ঘটনায় উত্তরখান থানায় বাবার মামলা

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল আজ

তাহসিফের ‘জুনিয়র বন্ধু’ দীপকে নৌ-পুলিশের কাছে হস্তান্তর করেছে পিবিআই

ট্রান্সজেন্ডার নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্যের নিন্দা হেফাজতে ইসলামের

‘ঢাবি অমানুষদের জায়গা’—ফজলুর রহমানকে নিঃশর্ত ক্ষমা চাওয়ার আহ্বান সাদিক কায়েমের

একযোগে খুলনা রেঞ্জের ২৮ পুলিশ সদস্য ক্লোজড

মা ইলিশ সংরক্ষণ অভিযানে ৬১ কোটি টাকার সামগ্রী জব্দ

ঢাবিতে ভর্তি হওয়া উচিত নয়-অমানুষদের জায়গা, এটা একটা সিনিয়র মাদরাসা: ফজলুর রহমান