হোম > জাতীয়

গত ১৫ বছরে বিপুল অর্থ পাচার ও লুটপাট হয়েছে: পররাষ্ট্র উপদেষ্টা

স্টাফ রিপোর্টার

গত ১৫ বছর ধরে দেশে হিসাবরক্ষণের কারচুপি ও দুর্নীতির মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ পাচার এবং লুটপাট হওয়ার অভিযোগ করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

শনিবার (১৭ জানুয়ারি) ঢাকার একটি হোটেলে অনুষ্ঠিত ‘সাফা ইন্টারন্যাশনাল কনফারেন্স’-এ তিনি এই মন্তব্য করেন।

মো. তৌহিদ হোসান বলেন, ‘গত কয়েক দশকে অর্থনৈতিক খাতের অস্বচ্ছতা ও হিসাবরক্ষণের দুর্বলতার কারণে দেশে বৈদেশিক বিনিয়োগ এবং অভ্যন্তরীণ সম্পদের সঠিক ব্যবহার ব্যাহত হয়েছে। আর্থিক লুটপাটের চাপ শেষ পর্যন্ত সাধারণ জনগণের ওপর গিয়ে পড়েছে। এ অবস্থায় পেশাদারদের নৈতিকতা ও দক্ষতা নিশ্চিত করা অত্যন্ত জরুরি।’

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, পরবর্তী প্রজন্মের পেশাদাররা সততা, জবাবদিহিতা ও উদ্ভাবনী শক্তির মাধ্যমে দেশের অর্থনীতিকে পুনরায় সঠিক পথে ফিরিয়ে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে বৈশ্বিক অস্থিরতা মোকাবিলায় দক্ষিণ এশিয়ার সব দেশকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ভবিষ্যতের পেশাদাররা সততা, জবাবদিহিতা এবং উদ্ভাবনী শক্তির মাধ্যমে দেশের অর্থনীতিকে পুনরুদ্ধার করতে সাহায্য করবে।

তিনি আরও বলেন, ‘পরবর্তী প্রজন্মের রিপোর্টার, অডিটর ও অর্থনৈতিক বিশ্লেষকদের ভূমিকা শুধু দেশীয় অর্থনীতির জন্যই নয়, বৈশ্বিক অস্থিরতার মধ্যেও দেশের অবস্থান দৃঢ় করতে সহায়ক হবে। এ ধরনের উদ্যোগই অর্থনীতিকে সুষ্ঠু ও স্বচ্ছ রাখতে সহায়তা করবে।’

সংস্কৃতি মন্ত্রণালয়ের নানা কর্মসূচিতে পালিত হবে নজরুলবর্ষ

বিমানের শীর্ষ ২ পদের বেতন নিয়ে আলোচনা

বাজেট ঘোষণার পর একটি পণ্যেরও দাম বাড়েনি

‘হাসিনাকে পুশ ইন করুন, দেখি কত সাহস’: গোলটেবিলে বক্তারা

ফি দিয়েও খেলা মিস, গ্রাহকদের টাকা গ্রামীণফোনের পকেটে

কর্মমুখী শিক্ষায় গুরুত্বারোপ করতে হবে: প্রতিমন্ত্রী নুর

চট্টগ্রাম-কক্সবাজার সড়ক ৬ লেনে উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর

১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে রোববার

মেধাবী প্রকৌশলীদের বিদেশমুখী প্রবণতা কমাতে হবে: আইনমন্ত্রী

প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল চূড়ান্ত পর্যায়ে, যে কোনো দিন প্রকাশ