হোম > জাতীয়

বিজয় দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধান উপদেষ্টা

স্টাফ রিপোর্টার

মহান বিজয় দিবস উপলক্ষে একটি স্মারক ডাকটিকিট, উদ্বোধনী খাম ও সিলমোহর অবমুক্ত করেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।

সোমবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তিনি এগুলো অবমুক্ত করেন। এসময় উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়্যব, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী, ডাক ও টেলিযোগাযোগ সচিব আব্দুন নাসের খান এবং ডাক অধিদপ্তরের মহাপরিচালক এস এম শাহাব উদ্দিন।

উল্লেখ্য, স্মারক ডাকটিকিট হলো এমন এক ধরনের ডাকটিকিট, যা কোনো বিশেষ ব্যক্তি, ঐতিহাসিক ঘটনা, গুরুত্বপূর্ণ বার্ষিকী বা কোনো দেশীয় ঐতিহ্যকে স্মরণীয় করে রাখতে সীমিত সময়ের জন্য প্রকাশ করা হয়। স্মারক ডাকটিকিট সাধারণ ডাকটিকিটের চেয়ে ভিন্ন এবং প্রায়শই বিশেষ নকশা ও তথ্য বহন করে। এটি শুধু ডাক মাসুল হিসেবে নয়, বরং জাতির ইতিহাস ও সংস্কৃতির ধারক হিসেবেও কাজ করে।

অনিশ্চয়তা ও উদ্বেগের মধ্যেই দিন কাটছে রোগীদের

দিল্লি বিমানবন্দরে আটকে দেওয়া হলো ডা. জাহেদকে

৭০০ মেগাহার্টজ স্পেকট্রাম দেশের ডিজিটাল অবকাঠামোকে আরও শক্তিশালী করবে

শাপলার কসাইয়ের অধ্যায় শেষ, এবার পরবর্তী জনের পালা: শফিকুল আলম

কক্সবাজারে ‘১৯৭ কিলোমিটার’ গাড়ি চালিয়েছেন প্রধানমন্ত্রী

মুদি ব্যবসায়ীরাই হতে পারবেন টিসিবির ডিলার

যেভাবে দুবাই থেকে ঢাকায় ফিরিয়ে আনা হবে বেনজীরকে

ঢাকা-নারিতা ফ্লাইট শুরু ২৭ জুলাই

প্রধানমন্ত্রীর সঙ্গে ‘মায়ের ডাক’ সদস্যদের সাক্ষাৎ

ধনী দরিদ্র নির্বিশেষে সকলেই শিক্ষার অধিকার রাখে: ডা. জুবাইদা