হোম > জাতীয়

খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ারে তিন বাহিনী প্রধান

স্টাফ রিপোর্টার

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে গিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন। মঙ্গলবার আইএসপিআর জানায়, রাত ৯ টার দিকে তারা বসুন্ধরায় এভারকেয়ারে পৌঁছান।

এদিকে, খালেদা জিয়ার অবস্থা বেশ সঙ্কটাপন্ন বলে জানিয়েছেন ডা. এ জেড এম জাহিদ হোসেন।

এ সময় তিনি আরও বলেন, রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বেগম জিয়াকে মেডিকেল বোর্ডের পরামর্শ ছাড়া বিদেশে নেয়ার সুযোগ নেই। ডাক্তাররা যে চিকিৎসা দিচ্ছেন, সেটি উনি গ্রহণ করতে পারছেন। তবুও বিদেশে যাওয়ার মতো পরিস্থিতি আছে কি না মেডিকেল বোর্ডের সদস্যদের পরামর্শ নেয়া হচ্ছে। যুক্তরাজ্য থেকে এসে বিশেষজ্ঞরা তাকে দেখবেন। দেখার পরে উনাকে যদি বিদেশে নেয়ার প্রয়োজন হয় বা বিদেশে নেয়ার মতো অবস্থায় আছেন বলে মনে করেন, তখন উনাকে বিদেশে নেয়া হবে।’

তিনি আরো বলেন, ‘আমাদের সব ধরনের প্রস্তুতি নেয়া আছে। সর্বোচ্চটা মনে রাখতে হবে রোগীর বর্তমান অবস্থা এবং মেডিকেল বোর্ডের পরামর্শের বাইরে কোনো কিছু করার সুযোগ এই মুহূর্তে আমাদের নেই।’

শাহজালালে এ পর্যন্ত মোট ৩৬৭ ফ্লাইট বাতিল

যুদ্ধ পরিস্থিতিতে অর্থনীতি স্থিতিশীল রাখতে মন্ত্রিসভার কমিটি গঠন

স্বতন্ত্রভাবে নির্বাচিত উপজেলা পরিষদের জনপ্রতিনিধিদের পুনর্বহালের দাবি

আজ সারা দেশে বজ্রবৃষ্টির পূর্বাভাস

বাংলাদেশ কারো অধীনে নয়, চলবে নিজের ইচ্ছায়

সংবাদকর্মীদের ঈদের ছুটি ৫ দিন

আমাদের জন্য আজকের দিনটি অত্যন্ত খুশি ও ইমোশনের

বিআরটিসি বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু

জামিন করাতে ঘুষ চাওয়ার অভিযোগের অভ্যন্তরীণ তদন্ত হবে

আগামী মাসের মধ্যে কৃষক ভাইদের কৃষক কার্ড দিতে সক্ষম হব