হোম > জাতীয়

উপকূলবাসীর স্বাস্থ্যসেবায় ‘শহীদ ওসমান হাদি ওয়াটার অ্যাম্বুলেন্স’

স্টাফ রিপোর্টার

ভোলার মনপুরা উপজেলা প্রশাসনের কাছে ওয়াটার অ্যাম্বুলেন্সটি হস্তান্তর করেন নৌ উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। ছবি : সংগৃহীত

উপকূলীয় ও দুর্গম চরাঞ্চলে বসবাসকারী মানুষের জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে একটি আধুনিক ওয়াটার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করেছে নৌ পরিবহন মন্ত্রণালয়।

শুক্রবার সকালে ভোলার মনপুরা উপজেলার রামনেওয়াজ লঞ্চঘাটে এক অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কাছে ওয়াটার অ্যাম্বুলেন্সটি হস্তান্তর করেন নৌ উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন।

জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখসারির অকুতোভয় যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির স্মরণে ওয়াটার অ্যাম্বুলেন্সটির নামকরণ করা হয়েছে ‘শহীদ ওসমান হাদি ওয়াটার অ্যাম্বুলেন্স’।

এই ওয়াটার অ্যাম্বুলেন্সের মাধ্যমে নদী ও সাগরবেষ্টিত দুর্গম এলাকায় রোগী পরিবহন, জরুরি চিকিৎসা সহায়তা প্রদান এবং দ্রুত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সম্ভব হবে।

ওয়াটার অ্যাম্বুলেন্স হস্তান্তরকালে নৌ পরিবহন উপদেষ্টা শহীদ শরিফ ওসমান হাদির বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

একই সঙ্গে উপদেষ্টা জানান, এই নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সব অপরাধীকে দ্রুত আইনের আওতায় আনা হবে এবং তাদের বিরুদ্ধে সর্বোচ্চ কঠোর শাস্তি নিশ্চিতকল্পে বর্তমান সরকার অঙ্গীকারবদ্ধ।

অনুষ্ঠানে উপদেষ্টা বলেন, শহীদ ওসমান হাদি ছিলেন অন্যায় ও অবিচারের বিরুদ্ধে একজন আপসহীন ও সাহসী কণ্ঠস্বর। তার আত্মত্যাগ ও আদর্শ মানবিক সমাজ গঠনে আমাদের অনুপ্রেরণা জোগায়। উপকূলীয় মানুষের জীবন রক্ষা ও স্বাস্থ্যসেবা নিশ্চিতের মতো মানবিক উদ্যোগের সঙ্গে তার নাম যুক্ত করতে পেরে আমরা গর্বিত।

তিনি আরো বলেন, সরকার উপকূলীয় ও দুর্গম অঞ্চলের জনগণের মৌলিক অধিকার বিশেষ করে স্বাস্থ্যসেবাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। নদী ও সাগরনির্ভর জনপদের বাস্তবতা বিবেচনায় রেখে ওয়াটার অ্যাম্বুলেন্সের মতো উদ্যোগ মানুষের জীবন বাঁচাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আশা ব্যক্ত করেন। এ সময় নৌ পরিবহন মন্ত্রণালয় ও মনপুরা উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিপিপিএ বার্ষিক প্রতিবেদন আইএমইডিতে জমা দিয়েছে

৬৬ শাখা-উপশাখাকে পুরস্কৃত করলো এনআরবিসি ব্যাংক

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রাইম ব্যাংকের ‘এমপাওয়ারিং ইয়ুথ’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

আল-আরাফাহ ইসলামী ব্যাংক ও সিম্যাক্স লিমিটেডের মধ্যে চুক্তি স্বাক্ষর

নির্বাচিত সংসদ সদস্যদের অভিনন্দন ও শুভেচ্ছা রিহ্যাবের

মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে আটকে রাখা শিশুসহ ১৫ জন উদ্ধার

‘ডেলিভারিংলাভস’ ইভেন্টের মাধ্যমে চেরির ভালোবাসা দিবস উদযাপন

শিক্ষাব্যবস্থার টেকসই উন্নয়নে প্রয়োজন স্বাধীন স্থায়ী কমিশন

১৫ ফেব্রুয়ারি নয়, ১ মার্চ আসছে দেশের প্রথম বিটিসিএল এমভিএনও সিম

স্ট্যান্ডার্ড ব্যাংকে মাসব্যাপী স্মার্ট ব্যাংকিং ও রেমিট্যান্স সেবা ক্যাম্পেইন