হোম > প্রকৃতি ও পরিবেশ

কবে সূর্যের দেখা মিলবে, জানাল আবহাওয়া অফিস

আতিকুর রহমান নগরী

সারা দেশে জেঁকে বসেছে শীত। ঘন কুয়াশা ও হিমেল হাওয়ায় বিপর্যস্ত জনজীবন। কয়েক দিন ধরে দেশের বিভিন্ন স্থানে দেখা মিলছে না সূর্যের। এমন পরিস্থিতিতে কবে সূর্যের দেখা মিলবে, তা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামীকাল ৩১ ডিসেম্বর পর্যন্ত কুয়াশা ও তীব্র শীতের ভোগান্তি অব্যাহত থাকলেও নতুন বছরের শুরুতে পরিস্থিতির কিছুটা উন্নতি হতে পারে।

মঙ্গলবার পূর্বাভাসে বলা হয়, মঙ্গলবার ও বুধবার ঢাকাসহ আশপাশের এলাকায় একই রকম আবহাওয়া থাকবে। তবে আগামী বৃহস্পতিবার থেকে দেশের কিছু অঞ্চলে রোদের দেখা মিলতে পারে এবং শুক্রবার নাগাদ প্রায় সারা দেশেই পর্যাপ্ত সূর্যের আলো পাওয়ার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানান, কুয়াশার কারণে দিনের তাপমাত্রা কম থাকায় শীতের অনুভূতি বেশি হচ্ছে। দিনের তাপমাত্রা ১৭ ডিগ্রির নিচে নামলেই শীত তীব্র হয়, যা গত কয়েক দিন ধরে দেশের বেশির ভাগ এলাকাতেই দেখা গেছে। যদিও বর্তমানে দেশে শৈত্যপ্রবাহ নেই, তবু সূর্যের অনুপস্থিতিতে ভোগান্তি বেড়েছে।

নতুন বছরের শুরুতে সাময়িক স্বস্তি মিললেও আগামী ৫ জানুয়ারির পর আবার তাপমাত্রা কমে কিছু অঞ্চলে শৈত্যপ্রবাহ ফিরে আসতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অফিস।

বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কোথায় কখন আঘাত হানতে পারে

জলবায়ু প্রতিশ্রুতির সুফল পৌঁছাতে হবে ঝুঁকিতে থাকা মানুষের কাছে

সাগরে লঘুচাপ, বৃষ্টি নিয়ে আবহাওয়া অধিদপ্তরের নতুন বার্তা

তাপমাত্রা কমার খবর জানাল আবহাওয়া অফিস

জলবায়ু সম্মেলনের শুরুতেই মতভেদ, আলোচ্যসূচিতে নেই অর্থায়ন

পরিবেশদূষণ রোধে সবুজ প্রযুক্তি ব্যবহারের আহ্বান

নভেম্বরে তিনটি লঘুচাপ, দুটি ঘূর্ণিঝড়ের শঙ্কা

প্রকৃতি রক্ষায় এখনই পদক্ষেপ জরুরি, যুদ্ধ শেষ হওয়ার অপেক্ষার সুযোগ নেই

প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিল ‘মুরাসু’, আঘাত হানতে পারে যেসব এলাকায়

ছয় বিভাগে বৃষ্টির আভাস, কমতে পারে গরম