হোম > রাজনীতি

ব্যক্তি ও মন্ত্রীপাড়া কেন্দ্রিক রাজনীতি করে এনসিপি, অভিযোগ তুলে রাকিবের পদত্যাগ

ঢাকা কলেজ প্রতিনিধি

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ব্যক্তি ও মন্ত্রীপাড়া কেন্দ্রিক রাজনীতি করে— এমন অভিযোগ তুলে পদত্যাগ করেছেন দলটির কেন্দ্রীয় সংগঠক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সদস্য মোহাম্মদ রাকিব।

রোববার সন্ধ্যায় নিজের ফেসবুক ওয়ালে পদত্যাগের ঘোষণা দেন তিনি।

মোহাম্মদ রাকিব লিখেছেন, ‘এনসিপির প্রতিষ্ঠাকালীন কেন্দ্রীয় দক্ষিণ অঞ্চলের সংগঠক ছিলাম। এনসিপি শুরু থেকে রাজনৈতিক ভুলের মধ্যে রাজনীতি করে আসছে। গণ-অভ্যুত্থানের শক্তি হিসেবে আমার মতো অনেক তরুণ এনসিপিতে রাজনীতি করতে আসছি। কিন্তু পরিতাপের বিষয় হলো, এনসিপি জুলাই গণঅভ্যুত্থান কেন্দ্রিক রাজনীতি না করে ব্যক্তিনির্ভর ও মন্ত্রীপাড়া কেন্দ্রিক রাজনীতি করছে। যা একটি দলের রাজনৈতিক শিষ্টাচার কিংবা সাংগঠনিক কার্যক্রমের বহির্ভূত।’

তিনি বলেন, ‘এনসিপির অনেক নেতা আর্থিক কেলেঙ্কারিসহ নানা অপকর্মে জড়াচ্ছেন, যা গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার সঙ্গে সম্পূর্ণ পরিপন্থী। সম্প্রতি আমাদের সৃষ্টিকর্তা মহান আল্লাহকে নিয়ে কটূক্তি করা বাউলের পক্ষে এনসিপির কট্টর ইসলাম বিদ্বেষীরা অবস্থান নিয়েছে। যা দেশের ধর্মপ্রাণ মুসলমানদের অনুভূতিতে আরও আঘাত করেছে।’

মোহাম্মদ রাকিব বলেন, ‘এনসিপির বিভিন্ন কাজে পশ্চিমাদের এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করছে, যা আমাদের দেশের ধর্মীয় মূল্যবোধের উপর আঘাত করছে। সর্বোপরি জাতীয় নাগরিক পার্টি জনগণের রাজনীতির বাহিরে গিয়ে ব্যক্তিগত রাজনীতি করায় আমি এনসিপির প্রাথমিক সদস্যপদসহ কেন্দ্রীয় সংগঠক পদ থেকে পদত্যাগ করলাম।’

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর বিএনপির দুই নেতা বহিষ্কার

খুনি জিয়া ট্রাইব্যুনালে এসে দাম্ভিকতার পরিচয় দিচ্ছে, সরকার ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে

কপ-৩১-এর অভিজ্ঞতায় গ্রিন ক্যাম্পাস ও গ্রিন সিটি গড়তে চায় ছাত্রদল

চিকিৎসকদের যেন রাজনৈতিক কারণে কোনো দিন বঞ্চিত হতে না হয়: মির্জা আব্বাস

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না: হামিদুর রহমান আযাদ

বিপ্লব একটাই হবে, আর সেটি হবে ইসলামী বিপ্লব: তাহের

দিল্লির ষড়যন্ত্র রুখে ডিসেম্বরে আ.লীগের পতন ঘটাতে হবে: রাশেদ প্রধান

এমপি নুসরাত তাবাসসুমের পক্ষ নিয়ে যা বললেন ছাত্রদল নেতা আবিদুল

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গঠনে কারো সঙ্গে আপস করা হবে না: ডা. শফিকুর রহমান

পালিয়ে গিয়েও দেশের মানুষকে কষ্ট দিচ্ছেন হাসিনা