হোম > রাজনীতি

ঢাকা–১০ আসনের মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার

বিএনপির ঘোষিত ঢাকা–১০ আসনের মনোনয়ন বাতিল করে দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীমকে পুনরায় এই আসনের মনোনীত প্রার্থী ঘোষণার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় বিএনপি ও সর্বস্তরের জনসাধারণের উদ্যোগে সোমবার সকাল ১১টা ৩০ মিনিটে সিটি কলেজসংলগ্ন হ্যাপি আর্কেড মার্কেটের সামনে থেকে মানববন্ধন শুরু হয়ে সোবহানবাগে গিয়ে শেষ হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম একজন সজ্জন, পরিচ্ছন্ন ও ক্লিন ইমেজের রাজনীতিক। এই এলাকার মানুষ একজন গ্রহণযোগ্য ও পরিচ্ছন্ন প্রার্থী হিসেবে ব্যারিস্টার অসীমকেই দেখতে চান। বক্তারা আশা প্রকাশ করেন, দলের হাই কমান্ড স্থানীয় জনগণের দাবির প্রতি সম্মান দেখিয়ে ঢাকা–১০ আসনের মনোনয়ন বিষয়ে পুনর্বিবেচনা করবেন।

এ সময় ঢাকা–১০ আসনের বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মানববন্ধন কর্মসূচিতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া করা হয়।

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর বিএনপির দুই নেতা বহিষ্কার

খুনি জিয়া ট্রাইব্যুনালে এসে দাম্ভিকতার পরিচয় দিচ্ছে, সরকার ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে

কপ-৩১-এর অভিজ্ঞতায় গ্রিন ক্যাম্পাস ও গ্রিন সিটি গড়তে চায় ছাত্রদল

চিকিৎসকদের যেন রাজনৈতিক কারণে কোনো দিন বঞ্চিত হতে না হয়: মির্জা আব্বাস

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না: হামিদুর রহমান আযাদ

বিপ্লব একটাই হবে, আর সেটি হবে ইসলামী বিপ্লব: তাহের

দিল্লির ষড়যন্ত্র রুখে ডিসেম্বরে আ.লীগের পতন ঘটাতে হবে: রাশেদ প্রধান

এমপি নুসরাত তাবাসসুমের পক্ষ নিয়ে যা বললেন ছাত্রদল নেতা আবিদুল

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গঠনে কারো সঙ্গে আপস করা হবে না: ডা. শফিকুর রহমান

পালিয়ে গিয়েও দেশের মানুষকে কষ্ট দিচ্ছেন হাসিনা