হোম > রাজনীতি

মামুনুল হককে ইসির শোকজ

স্টাফ রিপোর্টার

আচরণবিধি ভেঙে নির্বাচন কমিশনের (ইসি) সামনে গতকাল মঙ্গলবার ভোট চেয়েছিলেন ঢাকা-১৩ আসনের বাংলাদেশ খেলাফত মজলিশের প্রার্থী মাওলানা মামুনুল হক। এটা সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫ এর বিধি ৩ ও ১৮ লঙ্ঘন। এর পরিপ্রেক্ষিত বুধবার রিটার্নিং কর্মকর্তা শোকজ করে চিঠি দিয়েছে।

চিঠিতে বলা হয়েছে, মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকাল ৫টার সময় অনুসারীদের নিয়ে নির্বাচন কমিশন ভবনের সামনে সাধারণ মানুষের মধ্যে লিফলেট বিতরণ করেন মামুনুল হক। এ সংবাদটি একটি অনলাইনে খবর প্রকাশিত হয়, যা রিটার্নিং কর্মকর্তার নজরে এসেছে। ভোটগ্রহণের জন্য নির্ধারিত ৩ (তিন) সপ্তাহ সময়ের পূর্বেই নির্বাচনি প্রচার-প্রচারণা করেছেন যা সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫ এর বিধি ৩ ও ১৮ এর লঙ্ঘন।

এমতাবস্থায়, উল্লিখিত বিধি লঙ্ঘনের দায়ে আপনার বিরুদ্ধে কেনো আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে না সে বিষয়ে আগামী ১৭ জানুয়ারি বিকাল ০৫টার নিজে বা একজন প্রতিনিধির মাধ্যমে উপস্থিত হয়ে লিখিত জবাব রিটার্নিং অফিসারের কার্যালয়ে দাখিলের জন্য অনুরোধ করা হলো।

দেশে জনদুর্ভোগের সাথে সাথে গণডাকাতিও হচ্ছে: জুবায়ের

বিএনপি সরকার বড় কোনো প্রকল্প করতে পারবে না: জমিয়ত সভাপতি

এনসিপির ছায়া বাজেটে ৭১ নীতিগত প্রস্তাব

৪ বীর মুক্তিযোদ্ধাসহ ২০০ নেতাকর্মীর এনসিপিতে যোগদান

বিএনপি আমার সাথে যে আচরণ করেছে এজন্য ভুগতে হবে: জমিয়ত সভাপতি

বাংলাদেশ নিয়ে ভারতের দ্বিচারিতা অব্যাহত

৭ দিনের মধ্যে হাদির হত্যাকারীদের তথ্য দাবি

সরকারকে গালি, অতঃপর দুঃখ প্রকাশ জামায়াত নেতার

ড. খলিল সভাপতি নির্বাচিত হওয়ায় যে প্রতিক্রিয়া জানাল জমিয়ত

তুরস্ক পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রাতে বিরোধীদলীয় নেতার বৈঠক