হোম > রাজনীতি

নির্বাচনি হলফনামায় সম্পদের যে বিবরণ দিলেন আখতার

স্টাফ রিপোর্টার

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেনের মোট সম্পদের পরিমাণ ২৭ লাখ টাকা। তার নামে কোনো গাড়ি বা বাড়ি নেই। কৃষি, ব্যবসা ও চাকরি থেকে তার বার্ষিক আয় ৫ লাখ ৫ হাজার টাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দাখিল করা হলফনামা থেকে এসব তথ্য জানা গেছে।

হলফনামায় পেশা হিসেবে আখতার হোসেন নিজেকে শিক্ষানবিশ আইনজীবী এবং স্ত্রীকে গৃহিণী উল্লেখ করেছেন। তার নগদ আছে ১৩ লাখ টাকা, আর স্ত্রী সানজিদা আক্তারের আছে ৪ লাখ।

এ ছাড়া ব্যাংকে জমা আছে ২ লাখ ৯৯ হাজার ৪২৬ টাকা আছে বলে হলফনামায় উল্লেখ করা হয়। এ ছাড়া নিজের ৭ লাখ ও স্ত্রীর আছে ১০ লাখ টাকার গহনা। নিজের অস্থাবর সম্পদের মোট মূল্য ২৭ লাখ টাকা এবং স্ত্রীর ১৬ লাখ টাকা।

স্থাবর সম্পদ বলতে রয়েছে ১৮ শতাংশ কৃষিজমি। যার বর্তমান মূল্য ২৩ হাজার টাকা।

উল্লেখ্য, রংপুর-৪ (কাউনিয়া-পীরগাছা) আসন থেকে নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র জমা দিয়েছেন আখতার হোসেন।

আট দফা যেকোনো সময় এক দফাও হতে পারে : ডা. শফিকুর

তরুণদের চাকরি দেওয়ার বদলে কেড়ে নেওয়ার পরিকল্পনা হচ্ছে: সিবগাতুল্লাহ

আবু সাঈদের রংপুরে প্রধানমন্ত্রী ‘হ্যাঁ’-এর পক্ষে ক্যাম্পেইন করেছিলেন: সাদিক কায়েম

সিরাজগঞ্জে জামায়াত নেতাদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা গোলাম পরওয়ারের

সরকার দিনদিন ইসলামবিদ্বেষী হয়ে উঠছে: খেলাফত আন্দোলন

শহীদ ওসমান হাদীর উত্তরসূরীরা মাথা নত করবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী

অপ্রতীমের মর্মান্তিক মৃত্যু আইনশৃঙ্খলা পরিস্থিতির ভয়াবহ অবনতিরই বহিঃপ্রকাশ

সব জায়গায় আওয়ামী ফ্যাসিবাদের মতো দলীয়করণ শুরু হয়ে গেছে: গোলাম পরওয়ার

হাফেজদের হাতে সমকামী লেখকের বই, তদন্তের দাবি ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের

যে কোনো সময় এক দফার আন্দোলন, সতর্ক হোন