হোম > রাজনীতি

খালেদা জিয়ার সুস্থতা কামনায় বাসস চেয়ারম্যানের দোয়া মাহফিল

স্টাফ রিপোর্টার

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় খুলনায় কুরআন খতম ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। আজ শনিবার বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) চেয়ারম্যান ও দৈনিক ইত্তেফাকের যুগ্ম সম্পাদক আনোয়ার আলদীনের উদ্যোগে এ আয়োজন করা হয়।

এ সময় বাংলাদেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে দোয়া পরিচালনা করেন হাফেজ মাও. মুজাহিদুল ইসলাম। দোয়া অনুষ্ঠান শেষে দারুস সুন্নাহ হাফিজিয়া মাদরাসা ও এতিমখানা ছাত্রদের মাঝে খাবার বিতরণ করা হয়।

দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনা জেলা ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মো. তানভীর আলম চঞ্চল, সাবেক ছাত্রনেতা এএস এম শাহরিয়ার হাসান বাবু প্রমুখ।

উল্লেখ্য, গত ২৩ নভেম্বর হঠাৎ অসুস্থ হয়ে পড়লে খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এরপর থেকে গত ১৪ দিন এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন তিনি। উন্নত চিকিৎসার জন্য তাকে লন্ডন নেয়ার প্রস্তুতি চলছে।

অতিথি তালিকায় নাম না থাকায় জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধনে যাননি বিরোধীদলীয় নেতা

দুর্গাপূজা নিয়ে ডা. তাহেরের নামে ভুয়া ফটোকার্ড, জামায়াতের প্রতিবাদ

চট্টগ্রামে পৌঁছেছেন বিরোধীদলীয় নেতা

নাটোরে সড়ক দুর্ঘটনায় জামায়াতের শোক

জামায়াতের জরুরি সংবাদ সম্মেলন দুপুর ১২টায়

কওমি অঙ্গনে টার্গেট মামুনুল হক

বিএনপির সংরক্ষিত নারী আসনে সাক্ষাৎকার শুরু

বিএনপি রাষ্ট্র সংস্কার নয়, আধিপত্যবাদের সঙ্গে আপস করতে চায়: মামুনুল হক

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, দূতাবাসের ভূমিকা স্পষ্ট করার দাবি জামায়াত আমিরের

রাষ্ট্রপতির বিতর্কিত বক্তব্য অবিলম্বে প্রত্যাহার করে জাতির কাছে সুস্পষ্ট ব্যাখ্যা প্রদান করতে হবে