হোম > রাজনীতি

ফ্যাসিস্টদের আশ্রয় বাংলার মাটিতে হবে না: জামায়াত আমির

ডেস্ক রিপোর্ট

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, উন্নয়নের নামে আওয়ামী লীগ ২৬ লাখ কোটি টাকা পাচার করেছে। সেই ফ্যাসিস্টদের আশ্রয় বাংলার মাটিতে হবে না।

শুক্রবার সকালে কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে জেলা জামায়াতে ইসলামীর আয়োজিত কর্মী সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমরা সব হত্যার বিচার চাই। অগ্রাধিকার ভিত্তিতে উন্নয়ন কাজ করা হবে, সত্যের পথে দেশ গড়ার জন্য জামায়াতের পাশে থাকবেন। মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত যুদ্ধ চলবে।

জামায়াত আমির বলেন, ‘আবু সাঈদ-মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ। যারা শহীদ হয়েছেন, তারা আমাদের জাতির আইকন। তাদের শহীদ হওয়ার মাধ্যমে প্রমাণিত হয়েছে যে সাহসী মানুষ থাকলে কোনো ষড়যন্ত্র সফল হতে পারে না। আমরা শহীদদের কাছে ঋণী এবং তাদের প্রতি চিরকৃতজ্ঞ। এ ঋণ আমাদের আজীবন শোধ করতে হবে।

তিনি বলেন, বাংলাদেশের যত জায়গায় অমুসলিম ভাইদের ঘর-বাড়িতে হামলা, অগ্নিসংযোগে আওয়ামী লীগ জড়িত ছিল। কিন্তু সবার আগে নাম আসে জামায়াতের। আমরা আল্লাহকে ভয় করি। যারা আল্লাহকে ভয় করে তাদের হাতে মানুষের জীবন সম্পদ এবং ইজ্জত সম্পূর্ণ নিরাপদ।

তিনি আরও বলেন, সমাজে অনাচার ও চাঁদাবাজি যারা করবে, তাদের বিরুদ্ধে আমরা মুখ বন্ধ করে থাকবো না। এই জন্য আমরা রাজনৈতিক করি। সব দল ও ধর্মের লোকজন মিলে ঐক্যবদ্ধ থেকে দেশকে এগিয়ে নিতে হবে।

এমবি

লং ড্রাইভ বাদ দিয়ে জনসেবায় আসুন: বিরোধী দলকে স্বাস্থ্য প্রতিমন্ত্রী

পথসভায় জামায়াত আমিরের প্রশ্ন: আপনারা কি কার্ড পেয়েছেন

বেকার যুবকদের জন্য ১০ লাখ টাকা ঋণের দাবি জাসদের

বৈষম্যহীন মানবিক বাংলাদেশ বিনির্মাণই জামায়াতের লক্ষ্য: জামায়াত আমির

ফ্যামিলি ও কৃষক কার্ডের ভেলকিবাজি বন্ধ না হলে সরকারকে লাল কার্ড: মামুনুল হক

‘কোরআন-সুন্নাহর বিধান অনুযায়ী সাম্যের বাংলাদেশ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে’

মুজিব-হাসিনার জন্মস্থানে দাঁড়িয়ে জামায়াত আমিরের প্রতিশ্রুতি, দাবি আদায়ে আমরা অনড়

শুধু মানুষকে দেখাতে অযৌক্তিকভাবে লংমার্চ করছে ১১ দল: রিজভী

‘সরকারি অফিসগুলো এখন বিএনপির অফিস, সেখান থেকে তারা টেন্ডার নিয়ন্ত্রণ করে’

এক দফা আদায়ে সময়মতো ডাক আসবে, ঢাকায় সমবেত হওয়ার জন্য প্রস্তুত থাকুন: মামুনুল হক