হোম > রাজনীতি

পিআর পদ্ধতিতে ভোট কিছু রাজনৈতিক দলের অযৌক্তিক দাবি

সংবাদ সম্মেলনে নজরুল ইসলাম

স্টাফ রিপোর্টার

সংখ্যানুপাতিক ভোট ব্যবস্থা ‘কিছু রাজনৈতিক দলের অযৌক্তিক দাবি’ বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বুধবার রাজধানীর নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন।

নজরুল ইসলাম খান বলেন, পিআর কি ? ব্যাপারটা তো আপানারা পরিস্কারই করছেন না আপনি কী ধরনের পদ্ধতি চান যে পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। আমরা কি কেউ কখনো জনগণকে জিজ্ঞাসা করেছি? এই ঢাকার পাশে কেরানীগঞ্জে যান না? সেখানে একজন লোককে বলেন যে, এতদিন আপনি যেভাবে প্রতিনিধি নির্বাচন করেছে। আমরা নতুন একটা নতুন পদ্ধতি চাচ্ছি যাতে ভোটের মূল্য থাকবে, যাতে অংশগ্রহণ আনুপাতিক হারে হবে সেখানে আপনি কোনো ব্যক্তিকে না দলকে ভোট দেবেন এবং দল এমপি মনোনীত করবে। আপনার এই এলাকায় নির্দিষ্ট কোনো এমপি থাকবে না।

তিনি আরো বলেন, আপনি কোনো প্রার্থীকে ভোট দেবেন না। এই কথাগুলো কী বলছেন এলাকার মানুষজনকে… বলে তাদের মতামত চাইছেন কি তারা রাজি কী রাজি না। যখন এই নিয়ে(পিআর) ইনসিস্ট করা হয় তখন তো সন্দেহ করাই যায় আরকি যে এটা একটা অযৌক্তিক চেষ্টা, যেটার অনিবার্য্ পরিণতি হবে পারে নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে।

তিনি বলেন, আমরা মনে করি যে, যেহেতু যে বিষয়টা নিয়ে জুলুম করা হচ্ছে বা জবরদস্তি করা হচ্ছে বা চেষ্টা করা হচ্ছে, যেহেতু এটার ভিত্তিটা দুর্বল। সাধারণ মানুষ এটার মধ্যে প্রাসঙ্গিক করা হয়নি। সেহেতু এটা নিয়ে খুব বেশি ঝামেলা হবে বলে আমরা মনে করি না।

একই সঙ্গে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, যদি আপনি এটা(পিআর) রাজিও হন তাহলেও তো এই নির্বাচনে তা বাস্তবায়ন করতে পারবেন না। কারণ সংবিধান সংশোধন না হওয়া পর্যন্ত তো এই ব্যবস্থা কার্যকর করতে পারবেন না। আর সংবিধান সংশোধন করার ক্ষমতা তো সংসদের। কাজেই করতে হলেও তো আপনার এর পরের নির্বাচনের প্রশ্ন আসবে আরকি তাইনা।

নজরুল ইসলাম খান বলেন, দেখুন আমাদের দেশে শুধুমাত্র ভোটটা কিভাবে দেবেন ব্যালট পেপারে দেবেন, ব্যালট পেপারে সিল মারবেন না মেশিনে টিপ দেবেন ইভিএম মেশিন এ নিয়ে কত বছর ধরে আলোচনা করতেছি বলেন? এখন পর্যন্ত কী তার ফয়সালা হয়েছে? আর আপনি গোটা নির্বাচন ব্যবস্থা বদলিয়ে দিতে চাচ্ছেন সেভাবে সারাজীবন মানুষ ভোট নিয়ে প্রতিনিধি নির্বাচন করেছে আপনি সেটা পিআর এর মাধ্যমে। এরকম একটা বড় পরিবর্তন যারা দেশের মালিক জনগণ তাদের কাছে পরিষ্কার আপনি করছেন না।

‘সম্পত্তি হস্তান্তর বিল পাস হলে মা-বাবার মৃত্যুকামনা করবে সন্তানরা’

সরকার কোরআন-সুন্নাহবিরোধী আইন করলে কোনোভাবেই সমর্থন করবে না জমিয়ত

আসিফ মাহমুদকে যে কারণে ধন্যবাদ জানালেন মামুনুল হক

শহিদ ও আহতদের পরিবারের পাশে দাঁড়ানো আমাদের সবার নৈতিক দায়িত্ব

ইসিকে সরকারি প্রভাব ও হস্তক্ষেপমুক্ত স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে দেখতে চায় এনসিপি

আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান উদ্দেশ্যপ্রণোদিত: এনসিপি

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো সময়ক্ষেপণ মানা হবে না: ইসলামী আন্দোলন

দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার: মামুনুল হক

বিশেষায়িত শিশু শিক্ষালয় ‘ব্লু স্কাই’ পরিদর্শন করলেন ডা. জুবাইদা রহমান

জামায়াত প্রতিনিধি দলের সঙ্গে সুইস রাষ্ট্রদূতের বৈঠক