হোম > রাজনীতি

হানাহানির রাজনীতি বন্ধে ছাত্র-জনতার ঐক্য জরুরি: ডা. ইরান

স্টাফ রিপোর্টার

মহান মুক্তিযুদ্ধ ও জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়তে নবীন প্রবীণদের ঐক্যের বিকল্প নেই মন্তব্য করে বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান। তিনি বলেন, ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে এক সাগর রক্তের মাধ্যমে যে নতুন স্বপ্নের বাংলাদেশ দেশবাসী প্রত্যাশা করছে তা নস্যাৎ হতে দেব না। দুর্নীতি লুটপাট, দোষারোপ হানাহানি ও প্রতিহিংসার রাজনীতির কবর রচনা করতে সামা সুবিচার ও মানবিক বাংলাদেশ গড়ার লড়াই সংগ্রাম জোরদার করতে হবে। তাই ছাত্র মিশনের নেতাকর্মীদের তৃণমূল পর্যায়ে সুসংগঠিত হতে হবে।

শুক্রবার বিকেল ৫টায় কাঁটাবনে একটি রেস্তোরাঁয় বাংলাদেশ ছাত্র মিশন আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ডা. ইরান বলেন, আমরা দুর্নীতি দুঃশাসন চাই না, আমরা শান্তি সমৃদ্ধি ও ভ্রাতৃত্বের বাংলাদেশ চাই। আমরা বিচারহীনতার সংস্কৃতির অবসান করে আইনের শাসনের বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চাই। লুটপাটের রাজনীতির কারণে বাংলাদেশ মাথা তুলতে পারেনি। দুর্নীতিবাজ রাজনীতিবীদ, আমলা ও সরকারি কর্মচারী কর্মকর্তাদের মুখোশ জাতির সামনে তুলে ধরতে ছাত্র ও যুবসমাজের ভূমিকা রাখতে হবে।

দেশে জনদুর্ভোগের সাথে সাথে গণডাকাতিও হচ্ছে: জুবায়ের

বিএনপি সরকার বড় কোনো প্রকল্প করতে পারবে না: জমিয়ত সভাপতি

এনসিপির ছায়া বাজেটে ৭১ নীতিগত প্রস্তাব

৪ বীর মুক্তিযোদ্ধাসহ ২০০ নেতাকর্মীর এনসিপিতে যোগদান

বিএনপি আমার সাথে যে আচরণ করেছে এজন্য ভুগতে হবে: জমিয়ত সভাপতি

বাংলাদেশ নিয়ে ভারতের দ্বিচারিতা অব্যাহত

৭ দিনের মধ্যে হাদির হত্যাকারীদের তথ্য দাবি

সরকারকে গালি, অতঃপর দুঃখ প্রকাশ জামায়াত নেতার

ড. খলিল সভাপতি নির্বাচিত হওয়ায় যে প্রতিক্রিয়া জানাল জমিয়ত

তুরস্ক পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রাতে বিরোধীদলীয় নেতার বৈঠক