হোম > রাজনীতি

বিশ্ববিদ্যালয় প্রশাসনকে তিনটি বিষয় স্পষ্ট করার আহ্বান আব্দুল কাদেরের

আতিকুর রহমান নগরী

আব্দুল কাদের।

বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস) ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক আব্দুল কাদের বিশ্ববিদ্যালয় প্রশাসনকে তিনটি বিষয় স্পষ্ট করার আহ্বান জানিয়েছেন।

সোমবার রাতে ফেসবুক পোস্টে তিনি এ আহ্বান জানান।

আব্দুল কাদের লেখেন, ‘ডাকসু'তে শিক্ষার্থীরা যদি এমন রায় দিয়ে থাকেন; তাহলে সেই রায়কে আমরা সাধুবাদ জানাই। তবে কিছুক্ষেত্রে আমাদের এবং শিক্ষার্থীদের মনে অস্পষ্টতা ও সংশয় আছে। এক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে মোটাদাগে কিছু বিষয় শিক্ষার্থীদের কাছে স্পষ্ট করতে হবে-

১) ভোটকেন্দ্রে ভোটারদের উপস্থিতির তালিকা প্রকাশ করতে হবে।

২) ভোটকেন্দ্রে সিসি টিভির ফুটেজ প্রকাশ করতে হবে।

৩) ব্যালট পেপার অরক্ষিত অবস্থায় গাউসুল আজমে পড়ে থাকার বিষয়ে ক্লিয়ার করতে হবে।

শিক্ষার্থীদের কাছে সম্পূর্ণরূপে স্বচ্ছতা নিশ্চিত করতে এসব বিষয় ক্লিয়ার করা আবশ্যক। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন যখন শিক্ষার্থীদের কনসার্নকে আমলে না নিয়ে তালবাহানা করে; তখন শিক্ষার্থীদের সন্দেহের জায়গাটা আরও বেশি প্রগাঢ় হবে। এক্ষেত্রে প্রশাসনকেই দায়িত্বশীলতা, দায়বদ্ধতা এবং জবাবদিহিতার পরিচয় দিতে হবে।’

গণভোটের রায় উপেক্ষা করে সংবিধান সংশোধনে অংশ নেবে না লেবার পার্টি

সংবিধান সংশোধন কমিটির সভায় অংশ নেবে না এবি পার্টি

লংমার্চ সফল করায় দেশবাসীকে জামায়াতের অভিনন্দন

দ্বিতীয় লংমার্চে বিরোধী দলের নানা হুঁশিয়ারি

আট দফা যেকোনো সময় এক দফাও হতে পারে : ডা. শফিকুর

তরুণদের চাকরি দেওয়ার বদলে কেড়ে নেওয়ার পরিকল্পনা হচ্ছে: সিবগাতুল্লাহ

আবু সাঈদের রংপুরে প্রধানমন্ত্রী ‘হ্যাঁ’-এর পক্ষে ক্যাম্পেইন করেছিলেন: সাদিক কায়েম

সিরাজগঞ্জে জামায়াত নেতাদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা গোলাম পরওয়ারের

সরকার দিনদিন ইসলামবিদ্বেষী হয়ে উঠছে: খেলাফত আন্দোলন

শহীদ ওসমান হাদীর উত্তরসূরীরা মাথা নত করবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী