হোম > রাজনীতি

জাতিসংঘের মানবাধিকার অফিসের চুক্তি বাতিল দাবি জমিয়তের

দেশব্যাপী জেলা প্রশাসকদের স্মারকলিপি

স্টাফ রিপোর্টার

জাতিসংঘের মানবাধিকার কমিশনের অফিস ও তার কার্যক্রম সংক্রান্ত চুক্তি বাতিলের দাবিতে দেশব্যাপী জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেছে জমিয়তে উলামায়ে ইসলাম।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার জমিয়তের ঢাকা জেলার নেতারা ঢাকা জেলা প্রশাসক বরাবর এই স্মারকলিপি প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন, জমিয়তে উলামায়ে ইসলাম ইসলাম বাংলাদেশ ঢাকা জেলার সভাপতি মাওলানা আফজাল হোসাইন রাহমানী, কেন্দ্রীয় প্রচার সম্পাদক মুফতি ইমরানুল বারী সিরাজী, মাওলানা হেদায়েতুল ইসলাম, মুফতি মাহবুবুল আলম কাসেমী ও মাওলানা নজরুল ইসলাম তাহের প্রমুখ।

স্মারকলিপিতে বলা হয়েছে, বর্তমান সরকার দেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে কোনরূপ আলোচনা ছাড়াই বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার কমিশনের অফিস চালু সংক্রান্ত ৩ বছর মেয়াদি একটি চুক্তি স্বাক্ষর করেছে, যা দেশ ও বিদেশে ব্যাপক ভাবে উদ্বেগ সৃষ্টি করেছে।

এ চুক্তির ফলে একদিকে যেমন দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে, বিশ্বব্যাপী বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হবে, সাংস্কৃতিক ও ধর্মীয় মূল্যবোধ আক্রান্ত হবে, অপরদিকে জুলাই গণ-অভ্যুত্থানের অবেদন সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যাবে।

এমতাবস্থায় দেশের জনগণ ও ধর্মপ্রাণ মানুষের পক্ষ থেকে দেশব্যাপী জেলা প্রশাসকদের মাধ্যমে অন্তর্বর্তী সরকারের নিকট ঢাকায় জাতিসংঘের মানবাধিকার কমিশনের অফিস খোলার চুক্তি বাতিল করার জোর দাবি জানাচ্ছে জমিয়তে উলামায়ে ইসলাম।

জুনের ১৬ তারিখেও মাদ্রাসার কোনো শিক্ষক বেতন পাননি

হিজরি নববর্ষ ১৪৪৮ উপলক্ষে বিরোধীদলীয় নেতার শুভেচ্ছা

কওমি ও হাফেজিয়া মাদ্রাসা উন্নয়নে সরকারের তেমন পদক্ষেপ নেই

জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান হলেন আফরোজা আব্বাস

মুশফিকুল ফজল আনসারীকে দেখতে সিএমএইচে বিএনপির স্বাস্থ্য সম্পাদক

জুলাই সনদ বাস্তবায়নে সংসদে সমাধান না হলে রাজপথে হবে

গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে সাংবাদিকরা সবসময় পাশে ছিলেন

আওয়ামী লীগ আর গণতন্ত্র কখনোই একসঙ্গে যায়নি

ঘোষিত বিক্ষোভ মিছিল কর্মসূচি স্থগিত

সংবাদপত্রের উৎকর্ষ ও সংবাদকর্মীদের স্বার্থরক্ষায় কাজ করবে জামায়াত