হোম > রাজনীতি

জাতীয় সমাবেশ সফল করায় জামায়াতের কৃতজ্ঞতা

স্টাফ রিপোর্টার

ঢাকা মহানগরীর সোহরাওয়ার্দী উদ্যানে শনিবার বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে অনুষ্ঠিত জাতীয় সমাবেশ সার্বিকভাবে সফল করায় দেশবাসী ও সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়েছে দলটি।

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার রোববার এক বিবৃতিতে এই অভিনন্দন জানান।

বিবৃতিতে তিনি বলেন, ১৯ জুলাই ঢাকা মহানগরীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত জাতীয় সমাবেশ সার্বিকভাবে অত্যন্ত সফল হয়েছে।

সমাবেশে যোগদানকারী জাতীয় নেতৃবৃন্দ, সাংবাদিক, বুদ্ধিজীবী, আইনজীবী, পেশাজীবী, ছাত্র, কৃষক, শ্রমিক, শিক্ষক, ওলামায়ে কেরাম, অমুসলিম সম্প্রদায়ের প্রতিনিধি, জুলাই শহীদ পরিবারের সদস্যবৃন্দ, আহত জুলাই যোদ্ধাবৃন্দ, দেশের সর্বস্তরের জনতা, ডিএমপি, ট্রাফিক বিভাগ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিদ্যুৎ বিভাগ, ঢাকা ওয়াসা, গণপূর্ত বিভাগসহ সংশ্লিষ্ট সবাইকে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে আমরা আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।

তিনি বলেন, মহান আল্লাহর খাস রহমত ও করুনা, সবার আন্তরিক সাহায্য-সহযোগিতা ও দোয়ার বরকতেই আমাদের পক্ষে এত বড় সমাবেশ সার্বিকভাবে সফল করা সম্ভব হয়েছে। জাতীয় সমাবেশ সফল করার মত একটি রৌদ্রোজ্জ্বল অনুকূল আবহাওয়া বিরাজ করায় আমরা আল্লাহ তাআলার লাখো কোটি শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ।

গোলাম পরওয়ার বলেন, আশা করি দেশের জনগণ বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতি তাদের সহানুভূতি ও ভালোবাসা অব্যাহত রাখবেন ইনশাআল্লাহ। আমরাও দেশ ও জাতির খেদমত এবং কল্যাণে আমাদের সর্বশক্তি দিয়ে যথাযথ ভূমিকা পালন করে যাব ইনশাআল্লাহ।

বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষনেতৃবৃন্দ জামায়াতের অসুস্থ আমির ডা. শফিকুর রহমানকে দেখতে ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে যান। এসময় তারা তার স্বাস্থ্য ও চিকিৎসার খোঁজ-খবর নেন এবং আশু আরোগ্যের জন্য আল্লাহ তাআলার নিকট দোয়া করেন।

এছাড়া দেশি বিদেশী অনেক শুভাকাক্সক্ষী জামায়াত আমির ডা. শফিকুর রহমানের সুস্থতার জন্য দোয়া করেছেন। তিনি তাদের সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

বাটেক্সপোতে ঐকমত্যের ঐতিহ্য চান গোলাম পরওয়ার

ঢাকা-রংপুর লংমার্চে অংশগ্রহণের আহ্বান শ্রমিক কল্যাণ ফেডারেশনের

সাত দফা আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে

ঢাকা-রংপুর লংমার্চ সফল করতে জামায়াতের গণসংযোগ

মালয়েশিয়াসহ শ্রমবাজারের সব সিন্ডিকেট বন্ধ করতে হবে: জামায়াত আমির

এই লংমার্চ সরকার পতনের আন্দোলন নয়, জনগণের সমস্যা সমাধানের আন্দোলন

সংখ্যাগরিষ্ঠতার জোরে জনগণের ইচ্ছার বিরুদ্ধে না যেতে সরকারের প্রতি ১১ দলের আহ্বান

সরকারের পাশাপাশি বিরোধী দলের সহযোগিতা চায় বিজিএমইএ

ইসিতে সরকারের হস্তক্ষেপ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: গোলাম পরওয়ার

ঢাকা-রংপুর লংমার্চের পথসভাস্থল ভোগড়া বাইপাস পরিদর্শন