হোম > রাজনীতি

খালেদা জিয়া ছাড়া পরিবারের কেউ এসএসএফ নিরাপত্তা পাবেন না

সাংবাদিকদের রিজওয়ানা হাসান

আতিকুর রহমান নগরী

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেওয়া রাষ্ট্রীয় অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি (ভিভিআইপি) হিসেবে সুবিধা কেবল তার জন্যই প্রযোজ্য বলে জানিয়েছেন বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, এ সুবিধা তার পরিবার বা অন্য কোনো ব্যক্তির ক্ষেত্রে প্রযোজ্য হবে না। এ বিষয়ে সরকারের পক্ষ থেকে গেজেটও জারি করা হয়েছে বলে জানান তিনি।

বৃহস্পতিবার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। ভিভিআইপি সুবিধাপ্রাপ্তি নিয়ে গুঞ্জন চলছিল বিভিন্ন মহলে। উপদেষ্টার মন্তব্যের মাধ্যমে বিষয়টি খোলাসা হলো।

এর আগে সকালে উপদেষ্টা পরিষদের বৈঠক হয় তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার দপ্তরে। সেখানের বেশ কয়েকটি অধ্যাদেশ পাশ ও নীতিগত অনুমোদন করে উপদেষ্টা পরিষদ। বিকেলে বৈঠকে গৃহীত সিদ্ধান্ত ও আলোচনার বিষয়ে গণমাধ্যমে ব্রিফিং করেন তিনি। এ সময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম ও উপ প্রেসসচিব আবুল কালাম আজাদ মজুমদার উপস্থিত ছিলেন।

এক প্রশ্নের জবাবে উপ প্রেসসচিব বেগম খালেদা জিয়া চিকিৎসা সম্পর্কে বলেন, সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা অব্যাহত রয়েছে।

গ্যাস-বিদ্যুৎ, আইনশৃঙ্খলায় নজর বাড়ানোর আহ্বান আলালের

ঢাকা মেডিকেল এলাকার আশপাশ যেন ‘খোর জোন’

ইইউ রাষ্ট্রদূতের সঙ্গে মামুনুল হকের সৌজন্য সাক্ষাৎ

বছরজুড়ে রাসূলের সীরাত চর্চা ও জীবনাদর্শ অনুসরণের তাগিদ জামায়াত আমিরের

সরকারের ব্যর্থতায় প্রতিদিন ১০ জনের বেশি খুন হচ্ছে: ইসলামী আন্দোলন

যেসব বিষয়ে নিশ্চয়তা পেলে ঢাকা-দিল্লি নতুন সম্পর্ক হতে পারে, জানালেন নাহিদ

প্রতিশ্রুতি অনুযায়ী সরকারকে সহযোগিতা করছি, কিন্তু এভাবে কতদিন

ছায়া মন্ত্রিসভার প্রশিক্ষণ চলছে, শিগগিরই আনুষ্ঠানিকভাবে প্রকাশ

গণভোটের রায় বাস্তবায়নে তিল পরিমাণ ছাড় নয়: জামায়াত

রাষ্ট্র সংস্কার আন্দোলনের সমাবেশে অনুমতি না দেওয়ার প্রতিবাদ এনসিপির