হোম > রাজনীতি

বাগদান সারলেন হান্নান মাসউদ, জানা গেল পাত্রীর পরিচয়

আতিকুর রহমান নগরী

ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক ও রাজনৈতিক পর্ষদের সদস্য আবদুল হান্নান মাসউদ বাগদান সেরেছেন শ্যামলী সুলতানা জেদনীর সঙ্গে। জেদনী বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস) সাবেক সংগঠক।

বৃহস্পতিবার রাজধানীর কামরাঙ্গীরচরে তাদের বাগদান সম্পন্ন হয়। শুক্রবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে বাগদানের বিষয়টি নিশ্চিত করেন হান্নান মাসউদ।

হান্নান মাসউদ শুক্রবার সৌদি আরবে গেছেন। সেখানে এক সপ্তাহের বেশি অবস্থান করবেন। পরে পবিত্র ওমরা করবেন এবং দলীয় কর্মসূচিতে অংশ নেবেন বলে জানা গেছে।

জানা গেছে, পারিবারিকভাবে স্বল্প পরিসরে তাদের এই বাগদান সম্পন্ন হয়েছে।

গত ২৮ ফেব্রুয়ারি জুলাই আন্দোলনের সাবেক সমন্বয়কদের ছাত্রসংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ থেকে পদত্যাগ করেন শ্যামলী সুলতানা জেদনী। তিনি সংগঠনটির কেন্দ্রীয় কমিটির ‘সংগঠক’ পদে ছিলেন। পাত্রী শ্যামলী সুলতানা জেদনী লক্ষ্মীপুর জেলার মেয়ে।

অন্যদিকে নোয়াখালীর হাতিয়া উপজেলার সন্তান আবদুল হান্নান মাসউদ। ২০২৩ সালে গণতান্ত্রিক ছাত্র শক্তির মাধ্যমে তার রাজনৈতিক যাত্রা শুরু হয়। পরে জুলাই গণঅভ্যুত্থানে অন্যতম সমন্বয়কের ভূমিকা রাখেন তিনি। বর্তমানে এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক ও রাজনৈতিক পর্ষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

সংবিধান সংশোধন কমিটির সভায় অংশ নেবে না এবি পার্টি

লংমার্চ সফল করায় দেশবাসীকে জামায়াতের অভিনন্দন

দ্বিতীয় লংমার্চে বিরোধী দলের নানা হুঁশিয়ারি

আট দফা যেকোনো সময় এক দফাও হতে পারে : ডা. শফিকুর

তরুণদের চাকরি দেওয়ার বদলে কেড়ে নেওয়ার পরিকল্পনা হচ্ছে: সিবগাতুল্লাহ

আবু সাঈদের রংপুরে প্রধানমন্ত্রী ‘হ্যাঁ’-এর পক্ষে ক্যাম্পেইন করেছিলেন: সাদিক কায়েম

সিরাজগঞ্জে জামায়াত নেতাদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা গোলাম পরওয়ারের

সরকার দিনদিন ইসলামবিদ্বেষী হয়ে উঠছে: খেলাফত আন্দোলন

শহীদ ওসমান হাদীর উত্তরসূরীরা মাথা নত করবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী

অপ্রতীমের মর্মান্তিক মৃত্যু আইনশৃঙ্খলা পরিস্থিতির ভয়াবহ অবনতিরই বহিঃপ্রকাশ