হোম > রাজনীতি

নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার ঘটনায় মামুনুল হকের তীব্র নিন্দা

স্টাফ রিপোর্টার

সিলেটে দিনব্যাপী বিভিন্ন সমাবেশ শেষে ফেরার পথে হবিগঞ্জের বাহুবলে এক বিশাল পথসভায় বক্তব্য দেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। গতকাল মঙ্গলবার মধ্যরাতে অনুষ্ঠিত এই পথসভায় তিনি ১১ দলীয় জোটের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার কঠোর সমালোচনা করেন।

হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত ও ১১ দলীয় নির্বাচনি ঐক্য সমর্থিত ‘রিকশা’ প্রতীকের প্রার্থী মাওলানা সিরাজুল ইসলাম মিরপুরীর সমর্থনে এই সভার আয়োজন করা হয়।

শহীদ ওসমান হাদির নির্বাচনি এলাকায় এনসিপি নেতা ও জুলাইযোদ্ধা নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা ঘটনার প্রসঙ্গ টেনে প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মামুনুল হক বলেন, নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর যে ন্যক্কারজনক হামলা করা হয়েছে, তা প্রমাণ করে বিরোধীরা এখন উন্মাদ ও পাগল হয়ে গেছে। তারা সন্ত্রাস, হামলা-মামলা আর জুলুমের মাধ্যমে তাদের আসন্ন ভূমিধস পরাজয় ঠেকিয়ে দিতে চায়। কিন্তু এসব ছলচাতুরি করে আর কাজ হবে না।

দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট ও সাধারণ মানুষের সাহসের কথা উল্লেখ করে তিনি আরো বলেন, “বাংলার মানুষ এসব হম্বিতম্বিকে আর ভয় পায় না। জুলাই আন্দোলনের সেই কথা কি মনে নেই? ‘স্যার, একটারে মারলে একটাই মরে, বাকিডি সরে না।’ সেই চেতনা নিয়ে মানুষ আজ জেগে উঠেছে।’

গভীর রাত হওয়া সত্ত্বেও সিরাজুল ইসলাম মিরপুরির সমর্থনে হাজার হাজার মানুষ বাহুবলের এই পথসভায় সমবেত হন। সভায় বক্তারা রিকশা প্রতীকের প্রার্থী মাওলানা সিরাজুল ইসলাম মিরপুরিকে বিজয়ী করার জন্য সর্বস্তরের জনগণের দোয়া ও সমর্থন কামনা করেন।

‘সম্পত্তি হস্তান্তর বিল পাস হলে মা-বাবার মৃত্যুকামনা করবে সন্তানরা’

সরকার কোরআন-সুন্নাহবিরোধী আইন করলে কোনোভাবেই সমর্থন করবে না জমিয়ত

আসিফ মাহমুদকে যে কারণে ধন্যবাদ জানালেন মামুনুল হক

শহিদ ও আহতদের পরিবারের পাশে দাঁড়ানো আমাদের সবার নৈতিক দায়িত্ব

ইসিকে সরকারি প্রভাব ও হস্তক্ষেপমুক্ত স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে দেখতে চায় এনসিপি

আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান উদ্দেশ্যপ্রণোদিত: এনসিপি

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো সময়ক্ষেপণ মানা হবে না: ইসলামী আন্দোলন

দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার: মামুনুল হক

বিশেষায়িত শিশু শিক্ষালয় ‘ব্লু স্কাই’ পরিদর্শন করলেন ডা. জুবাইদা রহমান

জামায়াত প্রতিনিধি দলের সঙ্গে সুইস রাষ্ট্রদূতের বৈঠক