হোম > রাজনীতি

আওয়ামী লীগ নিষিদ্ধে ১ ঘণ্টার আল্টিমেটাম

বিশেষ প্রতিনিধি

জুলাই গণঅভ্যুত্থানে পতিত আওয়ামী লীগ নিষিদ্ধে শাহবাগের অবস্থান থেকে এক ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হয়েছে। অন্যথায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের বাসভবন ঘেরাওসহ কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দিয়েছেন আন্দালনকারীরা।

শনিবার রাত ৮টার দিকে ছাত্র-জনতার গণজমায়েত থেকে জাতীয় নাগরিক পার্টি- এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি এ ঘোষণা দেন।

হাসনাত আব্দুল্লাহ বলেন, কিছুক্ষণের মধ্যে শাহবাগ থেকে বাংলামোটর অবরোধ করা হবে। পরে অবস্থা বুঝে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের বাসভবনের দিকে যাওয়া হবে।

শরিফ ওসমান হাদি বলেন, এক ঘণ্টার মধ্যে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনগুলো নিষিদ্ধে ঘোষণা করতে হবে। না হলে কঠোর কর্মসূচি দেয়া হবে।

এদিকে, প্রধান উপদেষ্টার কার্যালয়ে সন্ধ্যায় জরুরি বৈঠকে বসছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। ধারণা করা হচ্ছে, আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিসহ সাম্প্রতিক ইস্যু উঠে আসতে পারে উপদেষ্টা পরিষদের আজকের বৈঠকে।

পোশাকশিল্পে অস্থিরতা দমনে সরকারকে কঠোর অবস্থান নিতে হবে

বৈষম্যের বিরুদ্ধে শ্রমিকের লড়াই মূলত আমাদের সবারই লড়াই: নাহিদ ইসলাম

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা

পানি না দিলে ভারতকে করিডর-ট্রানজিট কোনোটিই নয়: নাহিদ ইসলাম

আলজেরিয়ার রাষ্ট্রদূতের কাছে জামায়াত আমিরের লেখা চিঠি হস্তান্তর

গার্মেন্টস শিল্পে চলমান অস্থিরতা খুবই উদ্বেগজনক: ডা. শফিকুর রহমান

পত্রিকা ছেঁড়ার ঘটনায় উদ্বেগ, দায়িত্বশীল আচরণের আহ্বান ওলামা অ্যালায়েন্সের

লং মার্চ করে নয়, জুলাই সনদের সমাধান হবে সংসদে: রিজভী

গার্মেন্টস শিল্পে চলমান অস্থিরতা খুবই উদ্বেগজনক: জামায়াত আমির

আমার দেশ-এর কপি ছিঁড়ে মাহমুদুর রহমানের কণ্ঠরোধ করা যাবে না: যুব জাগপা