হোম > রাজনীতি

সচিবালয়ে ধ্বংসযজ্ঞ: নিষিদ্ধ ছাত্রলীগের ৩ ক্যাডার গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার

সচিবালয়ের ভিতরে ঢুকে ধ্বংসযজ্ঞ চালানোর ঘটনায় নিষিদ্ধ ছাত্রলীগের ৩ ক্যাডারকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। বুধবার রাজধানীর সায়দাবাদ ও মিরপুর এলাকায় অভিযান চালিত তাদের গ্রেপ্তার করা হয়। ডিএমপির যুগ্ম কমিশনার নাসিরুল ইসলাম গ্রেপ্তারের বিষয়ে সত্যতা নিশ্চিত করেছেন।

গ্রেপ্তাররা হলো-অভিষেক সিকদার, আবু সুফিয়ান এবং আশিকুর রহমান। বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি গ্রামের প্রাণচিশ সিকদারের ছেলে অভিষেক সিকদার। কুমিল্লা জেলার লাকসাম উপজেলার আমির হোসেনের ছেলে আবু সুফিয়ান। আশিকুর রহমানের গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা মধ্যপাড়ায়। পিতা জয়নাল আবদিন।

সচিবালয়ের ঘটনার পর ভিডিও ফুটেজ দেখে জড়িতদের বিরুদ্ধে অভিযান চালিয়ে এ তিনজনকে গ্রেপ্তার করা হয়। ক্রমান্বয়ে অপরাধে যুক্ত সকলকে আইনের আওতায় আনা হবে বলে আইনশৃঙ্খলা বাহিনীর উচ্চ পর্যায়ের সূত্রে জানা গেছে।

এই লংমার্চ চাঁদাবাজ, সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে: নাহিদ ইসলাম

জনগণের দাবি আদায়ে সরকার বাধা দিলে ৬ দফার লংমার্চ ১ দফায় পরিণত হবে

শাপলা চত্বরে ১১ দলের লংমার্চের উদ্বোধনী সমাবেশ শুরু

বেহেশতের ঠিকানা খুঁজতে বিরোধীদল লংমার্চ করবে: গয়েশ্বর

শাপলা চত্বর থেকে লংমার্চ শুরুর কারণ জানাল ১১ দলীয় ঐক্য

জামালপুরে হামলাকারীদের গ্রেপ্তার দাবি যুবশক্তির

শ্রমিকদের জন্য জরুরি মহার্ঘ ভাতা দাবি সাইফুল হকের

জাতীয় ছাত্রশক্তির প্রথম কাউন্সিল ১২ সেপ্টেম্বর

শাপলা চত্বরে লংমার্চের প্রস্তুতি পরিদর্শন জামায়াত নেতাদের

মেয়র নির্বাচনে মামুনুল হকের প্রার্থী হওয়ার বিষয়ে যা জানাল খেলাফত মজলিস