হোম > রাজনীতি

আমার দেশ রিপোর্টারের ওপর হামলায় বিএনপি মহাসচিবের দুঃখ প্রকাশ

স্টাফ রিপোর্টার

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি

রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আমার দেশের স্টাফ রিপোর্টার জাহিদুল ইসলামের ওপর হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার (১৯ অক্টোবর) রাতে দলটির কেন্দ্রীয় দপ্তর থেকে এই বিবৃতি পাঠানো হয়েছে।

বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, ‘আজ ১৯ অক্টোবর ২০২৫, বিকেল ৪টায় বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে হামলা ও সংঘর্ষের ঘটনায় আমার দেশ পত্রিকার রিপোর্টার জাহিদুল ইসলাম আঘাতপ্রাপ্ত এবং উপস্থিত কিছু সাংবাদিক হেনস্তার শিকার হন।’

তিনি বলেন, ‘গণমাধ্যমের সাংবাদিকরাই রাজনৈতিক দলের বক্তব্য, বিবৃতি ও কার্যক্রম জনগণকে অবহিত করেন। এই কারণেই রাজনৈতিক দলগুলোর সঙ্গে গণমাধ্যমের অবিচ্ছেদ্য সম্পর্ক। আজকের ঘটনা আকস্মিক ও সম্পূর্ণরূপে ভুল বুঝাবুঝি থেকে সৃষ্টি হয়েছে।’

তিনি বলেন, ‘আমি আমার দেশ পত্রিকার রিপোর্টার জাহিদুল ইসলামসহ উপস্থিত সাংবাদিকবৃন্দের প্রতি এই অনাকাঙ্খিত ঘটনায় আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।’

দেশে জনদুর্ভোগের সাথে সাথে গণডাকাতিও হচ্ছে: জুবায়ের

বিএনপি সরকার বড় কোনো প্রকল্প করতে পারবে না: জমিয়ত সভাপতি

এনসিপির ছায়া বাজেটে ৭১ নীতিগত প্রস্তাব

৪ বীর মুক্তিযোদ্ধাসহ ২০০ নেতাকর্মীর এনসিপিতে যোগদান

বিএনপি আমার সাথে যে আচরণ করেছে এজন্য ভুগতে হবে: জমিয়ত সভাপতি

বাংলাদেশ নিয়ে ভারতের দ্বিচারিতা অব্যাহত

৭ দিনের মধ্যে হাদির হত্যাকারীদের তথ্য দাবি

সরকারকে গালি, অতঃপর দুঃখ প্রকাশ জামায়াত নেতার

ড. খলিল সভাপতি নির্বাচিত হওয়ায় যে প্রতিক্রিয়া জানাল জমিয়ত

তুরস্ক পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রাতে বিরোধীদলীয় নেতার বৈঠক