হোম > রাজনীতি

ভারতীয় দূতাবাস ঘেরাও করবে জাগপা

নিজস্ব প্রতিবেদক

ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে ও 'খুনি হাসিনাকে' ফেরত দেয়ার দাবিতে আগামীকাল ভারতীয় দূতাবাস ঘেরাও করবে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)।

জাগপার সহ-সভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধান এই কর্মসূচির নেতৃত্ব দেবেন। ৬ আগস্ট সকাল ১১টায় মেরুল বাড্ডা থেকে এই কর্মসূচি শুরু হবে।

৫ আগস্ট ‘নাজাত দিবস’ উপলক্ষে আয়োজিত এক সাংগঠনিক সভায় রাশেদ প্রধান বলেন, “ভারত সরকার ‘খুনি হাসিনাকে’ এক বছর ধরে আশ্রয় দিয়েছে। তাই আমরা দূতাবাস ঘেরাও করে তাকে ফেরত দেওয়ার দাবি জানাবো।” তিনি আরও বলেন, এই কর্মসূচিতে যাতে কোনো নাশকতা না হয়, সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে। একই সঙ্গে, কর্মসূচির কারণে যানজট সৃষ্টির আশঙ্কায় তিনি এলাকাবাসীর কাছে আগাম ক্ষমা চেয়েছেন।

সভায় জাগপার সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন প্রধানসহ অন্যান্য সিনিয়র নেতারাও বক্তব্য দেন।

এই ইউএনও-ডিসিরা আওয়ামী লীগের, তাদের থেকে লীগের গন্ধ যায়নি

বিরোধীদলীয় নেতার সঙ্গে ভিএফজিবি প্রতিনিধিদলের সাক্ষাৎ

উত্তরায় ‘মানবতার বক্স’ উদ্বোধন করলেন সেলিম উদ্দিন

জামায়াত এমপিকে মাইক্রো ওভেন দিতে চাইলেন পার্থ

বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ

আরবি প্রভাষকের ওপর হামলাকারীকে গ্রেপ্তারের দাবি

প্রয়াত বিএনপি নেতা নোমানের নামে মন্ত্রণালয়ের আমন্ত্রণ

‘পঞ্চগড়ে ক্যান্টনমেন্ট চাই’, প্রধানমন্ত্রীর কাছে সারজিসের দাবি

ক্ষমতার জোরে গণভোটের রায়কে প্রত্যাখান করেছে বিএনপি

সস্তা রাজনীতি পরিহার করে সুস্থ ধারার রাজনীতিতে ফিরুন