হোম > রাজনীতি

গণতন্ত্র এবং অর্থনৈতিক উন্নয়নের জন্য বিএনপির সৃষ্টি: আমির খসরু

স্টাফ রিপোর্টার

বিএনপি গণতন্ত্র এবং অর্থনৈতিক উন্নয়নের জন্য সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।

বুধবার দুপুরে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত 'বিনিয়োগ সম্মেলন' থেকে বের হয়ে তিনি সাংবাদিকদের এই কথা বলেন।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিএনপির রাজনীতিই ত হচ্ছে বিনিয়োগের রাজনীতি। এই যে বাংলাদেশে আজকে গার্মেন্ট শিল্প দেখতে পাচ্ছেন, বাংলাদেশে প্রাইভেট সেক্টরে প্রবৃদ্ধি যেটা হচ্ছে আমাদের পলিসিরর কারণে হয়েছে।

বিএনপি শাসনামলের উচ্চ প্রবৃদ্ধি হয়েছে উল্লেখ করে বিএনপির এই সিনিয়র নেতা বলেন, বিএনপি ক্ষমতা ছাড়ে আজ থেকে একুশ বছর আগে, ৭.০৬ শতাংশ প্রবৃদ্ধি তখন বাংলাদেশে। সেই ধারা অব্যাহত থাকলে আজকে ত বাংলাদেশে ১০ শতাংশের বেশি প্রবৃদ্ধি হবার কথা কিন্তু বিগত দিনগুলোতে দেখি যে এটা নষ্ট করে দেয়া হয়েছে।

বিনিয়োগ সম্মেলনে দেয়া বক্তব্যের দিকে ইঙ্গিত করে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, একজন বক্তা ওখানে বলেছেন, গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত থাকলে অর্থনৈতিক অবস্থা ভাল হবে। সুতরাং আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়াকে অব্যাহত রাখতে হবে।

তিনি আরও বলেন, আমাদেরকে গণতান্ত্রিক প্রক্রিয়া শুরু করতে হবে। এবং অবশ্যই সেটা একটা নির্বাচনের মাধ্যমে, নির্বাচিত সরকারের মাধ্যমে গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে হবে। সেখানেই কিন্তু বিনিয়োগ কারীদের বেশি কনফিডেন্স। তারা চাই একটা গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত থাকুক সেখানে তারা বিশ্বাস বেশি পায়।

বিজয়ের মাসজুড়ে বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের

গোপালগঞ্জ নিয়ে গোলাম পরওয়ারের প্রশ্ন, ‘এটি কি বাংলাদেশ রাষ্ট্রেরই একটি অংশ’

শর্ত সাপেক্ষে সরকারের জাতীয় ঐক্যের ডাকে সাড়া দেবে ১১ দল

জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত

দুই সপ্তাহের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দিন, সব ঠিক করে দেব: আসিফ মাহমুদ

ডিসেম্বরজুড়ে রাজপথে থাকার ঘোষণা ইশরাকের

ভারতের ইন্ধনে নিষিদ্ধ আওয়ামী সন্ত্রাসীদের গুপ্ত হামলা চলছে: সুরঞ্জন ঘোষ

নাগরিকদের ব্যক্তিগত তথ্য হ্যাক হয়ে ভারতে চলে যাচ্ছে: রিজভী

জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের নামে প্রচারিত নতুন কমিটি সঠিক নয়

সমাজ বিনির্মাণে বিনিয়োগের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে: সেলিম উদ্দিন