হোম > রাজনীতি

‘খালেদা জিয়ার মতো জুলুম-নির্যাতন সইব, কিন্তু এই মাটি ছেড়ে যাব না’

শোকবইয়ে ডাকসু ভিপি সাদিক কায়েম

গাজী শাহনেওয়াজ ও সাইদুর রহমান রুমী

‘ইনসাফ প্রতিষ্ঠায় বেগম খালেদা জিয়ার মতো জুলুম-নির্যাতন সইব, কিন্তু এই মাটি ছেড়ে যাব না’ বলে উল্লেখ করেছেন ডাকসু ভিপি সাদিক কায়েম।

সদ্যপ্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার শোক বইয়ে স্বাক্ষর করে তিনি এ কথা লেখেন। বৃহস্পতিবার রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে তারেক রহমানের সঙ্গে বৈঠকের শুরুতে ডাকসু ভিপি শোক বইয়ে স্বাক্ষর করেন।

ভিপি সাদিক কায়েম লেখেন, ‘ভারতের আধিপত্যবাদবিরোধী ও আপসহীন সংগ্রামের কণ্ঠস্বর সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে আল্লাহ সুবহানাহু ওয়াতাআলা জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করুন। আমীন...’

তিনি আরো লেখেন, ‘দেশের স্বাধীনতা-সার্বভৌম ও ইনসাফের জন্য উনার লড়াই আজীবন এ জাতি শ্রদ্ধার সাথে স্মরণে রাখবে। শহীদ জিয়া ও বেগম জিয়ার বাংলাদেশপন্থি রাজনীতিই আগামীর বাংলাদেশের রাজনীতি। এই রাজনীতি হলো ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে, চাঁদাবাজি, দুর্নীতি, সন্ত্রাস ও মাফিয়াতন্ত্রের বিরুদ্ধে। বেগম জিয়ার মতোই ইনসাফ প্রতিষ্ঠার এই লড়াইয়ে শত জুলুম-নির্যাতন সইব, কিন্তু এই মাটি ছেড়ে যাব না।’

বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডাকসু ভিপি সাদিক কায়েম বলেন, ‘আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছি। তিনি আমাদের এবং দেশের ছাত্রসমাজের প্রতি অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু পরামর্শ দিয়েছেন।’

সাদিক কায়েম জানান, জুলাই বিপ্লব-পরবর্তী সময়ে ফাসিবাদবিরোধী সব শক্তিকে ঐক্যবদ্ধ থাকার ওপর তারেক রহমান বিশেষভাবে গুরুত্বারোপ করেছেন। তারেক রহমানের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, ‘রাজনীতিতে নিজেদের মধ্যে ভিন্নতা বা বিভাজন থাকাটা গণতান্ত্রিক সৌন্দর্য, কিন্তু বাংলাদেশ এবং জুলাই বিপ্লবের প্রশ্নে আমাদের সবাইকে এক থাকতে হবে।’

বিএনপি, জামায়াতসহ সব ফাসিবাদবিরোধী দল এবং ছাত্রদল, ছাত্রশিবিরসহ সব ছাত্র সংগঠনকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার পরামর্শ দিয়েছেন তারেক রহমান।

এসআই

দ্বিতীয় লংমার্চে বিরোধী দলের নানা হুঁশিয়ারি

আট দফা যেকোনো সময় এক দফাও হতে পারে : ডা. শফিকুর

তরুণদের চাকরি দেওয়ার বদলে কেড়ে নেওয়ার পরিকল্পনা হচ্ছে: সিবগাতুল্লাহ

আবু সাঈদের রংপুরে প্রধানমন্ত্রী ‘হ্যাঁ’-এর পক্ষে ক্যাম্পেইন করেছিলেন: সাদিক কায়েম

সিরাজগঞ্জে জামায়াত নেতাদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা গোলাম পরওয়ারের

সরকার দিনদিন ইসলামবিদ্বেষী হয়ে উঠছে: খেলাফত আন্দোলন

শহীদ ওসমান হাদীর উত্তরসূরীরা মাথা নত করবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী

অপ্রতীমের মর্মান্তিক মৃত্যু আইনশৃঙ্খলা পরিস্থিতির ভয়াবহ অবনতিরই বহিঃপ্রকাশ

সব জায়গায় আওয়ামী ফ্যাসিবাদের মতো দলীয়করণ শুরু হয়ে গেছে: গোলাম পরওয়ার

হাফেজদের হাতে সমকামী লেখকের বই, তদন্তের দাবি ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের