হোম > রাজনীতি

প্রাণ খুলে ‘জনতার ইশতেহার’ প্ল্যাটফর্মে যুক্ত হওয়ার আহ্বান জামায়াত আমিরের

আতিকুর রহমান নগরী

ডা. শফিকুর রহমান

আসন্ন সংসদ নির্বাচনে দলীয় ইশতেহার তৈরিতে অনলাইনে জনমত নেওয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ইতোমধ্যে ‘জনতার ইশতেহার’ শীর্ষক একটি অনলাইন প্ল্যাটফর্ম উদ্বোধন করেছে দলটি। এই প্লাট ফর্মে প্রাণ খুলে মতামত দিয়ে যুক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান।

বুধবার নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টে তিনি এ আহ্বান জানা।

পোস্টে জামায়াত আমির লেখেন—আমি বিশ্বাস করি, আমরা সবাই বাংলাদেশকে ভালোবাসি। এই ভালোবাসার দায়বোধ থেকেই আপনি প্রাণ খুলে জনতার ইশতেহার প্ল্যাটফর্মে যুক্ত হবেন। আগামীর বাংলাদেশ গঠনে আপনার মূল্যবান ভাবনাগুলো জানতেই আমাদের এই আয়োজন।

জনতার ইশতেহার প্ল্যাটফর্মে যুক্ত হতে ভিজিট করুনঃwww.janatarishtehar.org

এর আগে আরেক পোস্টে দলটির আমির ডা. শফিকুর রহমান বলেন, আপনার একটি সুন্দর পরামর্শ বদলে দিতে পারে বাংলাদেশের আগামী। আপনার মতামতের ভিত্তিতেই তৈরি হবে আমাদের নির্বাচনি ইশতেহার। ‘জনতার ইশতেহার’ শীর্ষক একটি অনলাইন প্ল্যাটফর্মে এসব মতামত সংগ্রহ করা হবে। আগামীর বাংলাদেশ গঠনে আপনার মূল্যবান ভাবনাগুলো জানতেই আমাদের এই আয়োজন।

নির্বাচনি প্রচারণায় জামায়াত আমির বলেন, সব নাগরিকের মধ্যে ভারসাম্যপূর্ণ জীবন ব্যবস্থা দেখতে চায় জামায়াত। বিদ্যমান বৈষম্যপূর্ণ অর্থনৈতিক অবস্থার অবসান ঘটাবে জামায়াত ইসলামী। দেশের শ্রমিক ও সম্পদশালীদের মধ্যকার আকাশচুম্বী ব্যবধান কমিয়ে আনা ছাড়া সব মানুষের মধ্যে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়।

ভ্যাট কমানোর সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের মিছিল

জামায়াত নেত্রী আনজুমান আরার দাফন সম্পন্ন

গণতন্ত্র ও ইনসাফ প্রতিষ্ঠার লড়াই ছিল জুলাই গণঅভ্যুত্থান: ডা. ইরান

ক্ষমতায় বসে জুলাই চেতনা অস্বীকার করছে বিএনপি: এটিএম মা'ছুম

নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে নিরলস কাজ করছেন প্রধানমন্ত্রী: রিজভী

শ্রমিকের নেতৃত্ব দিতে হলে আগে সেবক হতে হবে: আব্দুল হালিম

হাতিরঝিলে প্রভাতী সংঘের সদস্যদের সঙ্গে মতবিনিময়ে সেলিম উদ্দিন

জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন এখন সময়ের দাবি

খামেনির জানাজায় অংশ নিতে ইরান পৌঁছেছেন স্পিকার ও ১১ দলীয় নেতারা

উন্নয়নে বৈষম্য করলে বাঘের গর্জন হবে: ডা. শফিকুর