হোম > রাজনীতি

ড. কামাল হাসপাতালে ভর্তি

স্টাফ রিপোর্টার

শারীরিক দুর্বলতা ও ফুসফুসের সমস্যা দেখা দেওয়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছে সংবিধান প্রণেতা ও গণফোরামের প্রতিষ্ঠাতা ড. কামাল হোসেন।

শুক্রবার তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয় বলে গণফোরামের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।

গণফোরামের সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমানের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ড. কামাল হোসেন বর্তমানে শারীরিক দুর্বলতা এবং ফুসফুসজনিত জটিলতায় ভুগছেন। ড. কামালের সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, গত বুধবার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজায় যোগদানের সময় কামাল হোসেনের নাম অতিথিদের তালিকায় ছিল না। সেই কারণে এসএসএফ ভিআইপি রুট দিয়ে তার গাড়ি প্রবেশ করতে দেয়নি। সেজন্য তাকে হুইলচেয়ারে বসে বিশাল জনতার মধ্য দিয়ে দীর্ঘ পথ যেতে বাধ্য করা হয়। এ ঘটনার পর তিনি অসুস্থ হয়ে পড়েন।

এই লংমার্চ চাঁদাবাজ, সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে: নাহিদ ইসলাম

জনগণের দাবি আদায়ে সরকার বাধা দিলে ৬ দফার লংমার্চ ১ দফায় পরিণত হবে

শাপলা চত্বরে ১১ দলের লংমার্চের উদ্বোধনী সমাবেশ শুরু

বেহেশতের ঠিকানা খুঁজতে বিরোধীদল লংমার্চ করবে: গয়েশ্বর

শাপলা চত্বর থেকে লংমার্চ শুরুর কারণ জানাল ১১ দলীয় ঐক্য

জামালপুরে হামলাকারীদের গ্রেপ্তার দাবি যুবশক্তির

শ্রমিকদের জন্য জরুরি মহার্ঘ ভাতা দাবি সাইফুল হকের

জাতীয় ছাত্রশক্তির প্রথম কাউন্সিল ১২ সেপ্টেম্বর

শাপলা চত্বরে লংমার্চের প্রস্তুতি পরিদর্শন জামায়াত নেতাদের

মেয়র নির্বাচনে মামুনুল হকের প্রার্থী হওয়ার বিষয়ে যা জানাল খেলাফত মজলিস