হোম > রাজনীতি

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে এনসিপির বিক্ষোভ

স্টাফ রিপোর্টার

গণহত্যাকারী আওয়ামী লীগের বিচার ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে ডাকা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বিক্ষোভ সমাবেশ চলছে।

শুক্রবার দুপুর ৩টায় রাজধানীর গুলিস্তানে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে এই সমাবেশ শুরু হয়েছে। সমাবেশ উপলক্ষে দুপুর থেকেই দলটির কেন্দ্রীয় নেতাসহ ঢাকা মহানগরের বিভিন্ন থানা থেকে নেতা-কর্মীদের বিক্ষিপ্তভাবে মিছিল নিয়ে সমাবেশে যোগ দিতে দেখা যায়।

মঞ্চ থেকে এনসিপি নেতাকর্মীরা আওয়ামী লীগের নিবন্ধন বাতিল চেয়ে বলেন, আওয়ামী লীগ বাংলাদেশে আর রাজনীতি করতে পারবে না, এই সিদ্ধান্ত গত ৫ আগস্ট হয়ে গেছে। আওয়ামী লীগ মাঠে নামার চেষ্টা করলে এনসিপি তাদের রাজপথে মোকাবিলা করবে।

এসময় হুইল চেয়ারে করে এনসিপির বিক্ষোভ সমাবেশে এসেছেন জুলাই আন্দোলনের আহতরাও। তারাও আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে সোচ্চার। দেন আওয়ামী লীগ বিরোধী বিভিন্ন স্লোগান।

এর আগে, আওয়ামী লীগের বিচারের দাবিতে গত ১ এপ্রিল থেকে রাজধানীর থানায় থানায় মশাল মিছিল করেন এনসিপির নেতাকর্মীরা। এছাড়া কেন্দ্রীয় নেতারা গত কয়েকদিন বিভিন্ন দোকানপাট ও পথচারীদের মধ্যে গণসংযোগ ও প্রচারপত্র বিলি করেন।

বাটেক্সপোতে ঐকমত্যের ঐতিহ্য চান গোলাম পরওয়ার

ঢাকা-রংপুর লংমার্চে অংশগ্রহণের আহ্বান শ্রমিক কল্যাণ ফেডারেশনের

সাত দফা আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে

ঢাকা-রংপুর লংমার্চ সফল করতে জামায়াতের গণসংযোগ

মালয়েশিয়াসহ শ্রমবাজারের সব সিন্ডিকেট বন্ধ করতে হবে: জামায়াত আমির

এই লংমার্চ সরকার পতনের আন্দোলন নয়, জনগণের সমস্যা সমাধানের আন্দোলন

সংখ্যাগরিষ্ঠতার জোরে জনগণের ইচ্ছার বিরুদ্ধে না যেতে সরকারের প্রতি ১১ দলের আহ্বান

সরকারের পাশাপাশি বিরোধী দলের সহযোগিতা চায় বিজিএমইএ

ইসিতে সরকারের হস্তক্ষেপ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: গোলাম পরওয়ার

ঢাকা-রংপুর লংমার্চের পথসভাস্থল ভোগড়া বাইপাস পরিদর্শন