হোম > রাজনীতি

পশ্চিমা এজেন্ডা বাস্তবায়নে কাজ করছে শারমিন মুরশিদ: হেফাজতে ইসলাম

স্টাফ রিপোর্টার

সমাজকল্যাণ উপদেষ্টা শারমিন মুরশিদ পশ্চিমা এজেন্ডা বাস্তবায়নে কাজ করছে বলে অভিযোগ করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। সংগঠনটির আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী ও আল্লামা সাজেদুর রহমান সোমবার এক বিবৃতিতে এই অভিযোগ করেন।

বিবৃতিতে তারা বলেন, সম্প্রতি উপদেষ্টা শারমিন মুরশিদ সমাজকল্যাণ মন্ত্রণালয়ের তহবিল থেকে পতিতাদের ‘মর্যাদা ও স্বীকৃতিস্বরূপ’ ২ কোটি ৯ লাখ ৪০ হাজার টাকা বরাদ্দ দেন। যৌনকর্মী ও সমকামী ট্রান্সজেন্ডারদের পক্ষে কাজ করা ‘নারীপক্ষ’ নামে একটি বিতর্কিত এনজিও সংস্থার হাতে এই আর্থিক প্রণোদনা তুলে দেয়া হয়।

এ ব্যাপারে ক্ষোভ প্রকাশ করে নেতারা বলেন, পতিতাদের উপযুক্ত পুনর্বাসনের পরিবর্তে তাদের নিছক খুশি করতে রাষ্ট্রীয় প্রণোদনা প্রদান বাংলাদেশের আবহমানকালের ধর্মীয় ও সামাজিক মূল্যবোধের বিরুদ্ধে পশ্চিমা ষড়যন্ত্রের অংশ।

তাছাড়া পতিতাবৃত্তির নেপথ্যে অবাধ নারী-শিশু পাচার, কর্মসংস্থানের অভাব, নৈতিক অবক্ষয় ও আর্থ-সামাজিক সঙ্কটগুলো মূল কারণ। ফলে তাদের পুনর্বাসন ব্যতীত এ ধরনের প্রণোদনা বিদ্যমান সঙ্কটগুলোকে আরো ঘনীভূত করবে। আর পতিতাবৃত্তিকে স্বীকৃতি দেয়ার মানে নারীকে রাষ্ট্রীয়ভাবে ‘যৌনপণ্য’ বা ‘যৌনদাস’-এ পরিণত করার শামিল। পতিতাবৃত্তি কোনো নারীর জন্য সম্মানজনক ও মানবিক ঘটনা নয়। এটি রাষ্ট্রের ব্যর্থতার ফসল হিসেবে তাদের আর্থ-সামাজিক দুর্ভাগ্য মাত্র।

হেফাজত নেতারা আরো বলেন, আমরা মনে করি, এদেশের ধর্মীয় ও সামাজিক মূল্যবোধের বিরুদ্ধে গিয়ে সমাজকল্যাণ উপদেষ্টা ও এনজিওকর্মী শারমিন মুরশিদ পশ্চিমা এজেন্ডা বাস্তবায়নে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করছেন। হাজার হাজার মাদরাসার বিরুদ্ধে ঢালাও অপপ্রচার চালিয়েছেন।

তাকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। পশ্চিমা এজেন্ডা বাস্তবায়নের জন্য জুলাই গণঅভ্যুত্থান হয়নি। দেড় সহস্রাধিক শহীদের রক্তের সাথে বেঈমানি এদেশের আলেমসমাজ ও ধর্মপ্রাণ জনগণ মেনে নেবেন না।

স্থানীয় নির্বাচনে ইঞ্জিনিয়ারিং বরদাশত করা হবে না

রাজনৈতিক পরিস্থিতি ও সংস্কার নিয়ে ফরাসি সিনেটরদের সঙ্গে জামায়াতের বৈঠক

সাংস্কৃতিক কর্মী বাহিনী ছাড়া রাজনৈতিক আন্দোলন সফল হয় না: রিজভী

দলীয়করণ অব্যাহত রেখে ন্যায়বিচার নিশ্চিত করা যাবে না: গোলাম পরওয়ার

সুন্দর বাংলাদেশ গড়তে মেধাবীদের প্রস্তুত হওয়ার আহ্বান জামায়াত আমিরের

আসিফ মাহমুদের বিরুদ্ধে এআই প্রোপাগান্ডার একই হিসাব দুদকের অভিযোগে

সর্বজনীন শিক্ষা, সামাজিক ন্যায়বিচার ও আইনের শাসন ছাড়া প্রকৃত গণতন্ত্র সম্ভব নয়: রিজভী

‘আমিও ফুটবল খেলতে পারি, বল গোলবারে ঢোকে কি না, দেখা যাবে ইনশাআল্লাহ’

শহীদদের আকাঙ্ক্ষা পূরণে গণভোটের রায় অবশ্যই বাস্তবায়ন করতে হবে: এটিএম আজহারুল

ঢাকা দক্ষিণে জামায়াতের মেয়র প্রার্থী সাদিক কায়েম, উত্তরে সেলিম উদ্দিন