হোম > রাজনীতি

খালেদা জিয়ার সুস্থতা কামনায় ইসলামী ঐক্যজোটের দোয়া মাহফিল

স্টাফ রিপোর্টার

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া মাহফিল করেছে ইসলামী ঐক্যজোট। বুধবার বাদ আছর বায়তুল মোকাররমজ জাতীয় মসজিদের দক্ষিণ চত্ত্বরে অনুষ্ঠিত দোয়া পরিচালনা করেন ইসলামী ঐক্য জোটের যুগ্ম মহাসচিব ও মুখপাত্র মাওলানা মোহাম্মদ ইলিয়াস আতহারী।

মোনাজাতে মাওলানা মোহাম্মদ ইলিয়াস আতহারী বলেন, বেগম জিয়ার সুস্থতা কামনা করে এদেশে গণতন্ত্র ও স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার্থে এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করার জন্য বেগম জিয়ার বিশেষ প্রয়োজন। গণতন্ত্র পুনরুদ্ধারে বেগম জিয়ার অবদান, এদেশের জনগণ আজীবন স্মরণ করবে। তিনি যেন আবারও দেশের ক্লান্তিলগ্নে নেতৃত্বের জন্য সুস্থ হয়ে এগিয়ে আসেন-সেই দোয়া করেন তিনি।

এতে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র সমাজের কেন্দ্রীয় সভাপতি হাফেজ বেলাল হুসাইন, মহাসচিব এইচ এম বরকতউল্লাহ, ইসলামী ঐক্য জোটের ঢাকা মহানগর প্রচার সম্পাদক নুরুল আজম হাওলাদার, নামাজ বাস্তবায়ন কমিটির নায়েবে আমির হাফেজ মোঃ শফিকুল ইসলাম আজিজী, ইসলামী ঐক্য জোট ঢাকা মহানগর সহ-সভাপতি মাওলানা মোঃ তাহের, মাওলানা নুরুল হক মাওলানা, নুরুল আজিম, মাওলানা শেখ বোরহান উদ্দিন ও মাওলানা নাজমুল হক প্রমুখ।

সরকারের পাশাপাশি বিরোধী দলের সহযোগিতা চায় বিজিএমইএ

ইসিতে সরকারের হস্তক্ষেপ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: গোলাম পরওয়ার

ঢাকা-রংপুর লংমার্চের পথসভাস্থল ভোগড়া বাইপাস পরিদর্শন

ঢাকা দক্ষিণ সিটিতে নাগরিকের প্রতি দায়বদ্ধতা নিয়ে কাজ করুন

ডেঙ্গু প্রতিরোধে প্রতি ওয়ার্ডে পরিচ্ছন্নতা কার্যক্রম চালানোর আহ্বান যুবদলের

স্বাস্থ্য পরীক্ষার জন্য মালয়েশিয়া গেলেন মির্জা আব্বাস

মক্কায় হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: জামায়াত আমির

ফ‍্যাসিবাদীদের প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে গ্রহণ করায় প্রশ্নবিদ্ধ দুদক: নাহিদ

‘সম্পত্তি হস্তান্তর বিল পাস হলে মা-বাবার মৃত্যুকামনা করবে সন্তানরা’

সরকার কোরআন-সুন্নাহবিরোধী আইন করলে কোনোভাবেই সমর্থন করবে না জমিয়ত